ভরা মঞ্চে শ্রদ্ধা কাপুরকে নিয়ে মনের কথা জানালেন আমাল মালিক
সালমান খানের ‘বিগ বস’র ভরা মঞ্চে এসে নিজের মনের কথা জানালেন সংগীতশিল্পী আমাল মালিক; দরাজ গলায় জানালেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের প্রতি তার ভালোলাগার কথা।
সম্প্রতি এই শো এর একটি পর্বে উপস্থিত হন আমাল মালিক। এই গায়ক স্পষ্ট বলেন, ‘শ্রদ্ধা কাপুর আমার স্কুলের সিনিয়র ছিলেন; উনি খুবই ভালো মনের মানুষ। আমার ক্রাশ ছিলেন তিনি।’
আমাল মালিক বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধার ভক্তসংখ্যা দেখার মতো। তাতে কোনো সন্দেহ নেই।’ আমাল আরও বলেন, “শ্রদ্ধার ‘স্ত্রী’ ছবিতে একটি অংশ রয়েছে যেখানে দেখা যাচ্ছে গাড়ি করে এসে সবাইকে প্রহার করতে শুরু করে এবং সেই দৃশ্য দেখে পুরো সিনেমা হল রীতিমতো হাততালিতে ফেটে পড়েছিল। এটা ছিলো আমারও পছন্দের অংশ ওই ছবি থেকে।’
এর পাশাপাশি আমাল এদিন ভাগ করে নেন তার মিউজিক্যাল পরিবারের নানা কথা। জানান, তিনি তার আরও অন্যান্য দিকগুলো দর্শকের সামনে তুলে ধরতে চান।
এমএসএম / এমএসএম
কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিলো ইরানের আদালত
মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্পের এই নাটক
নেগেটিভ চরিত্রের খোঁজে
কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে নির্মাতাকে যা বলেছিলেন নাসিরুদ্দিন
শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’
চিত্রনায়িকা পপির মা আর নেই
নতুন লুকে সাই পল্লবী
হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন ইমরান
সাইবার পুলিশের দ্বারস্থ বিজয়-রাশমিকা
আবার এক পর্দায় কিংবদন্তি আবুল হায়াত ও ডলি জহুর
কী কারণে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান?
ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন মাহমুদা চৌধুরী—মেজবাউর রহমান সুমন