ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৯-৮-২০২৫ দুপুর ৪:৩৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় ব্যতিক্রমী উদ্যোগে ফুটবলার নিলামের আয়োজন করেছে চান্দাইকোনা ফুটবল লিগ (সিএফএল)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় শতাধিক স্থানীয় ফুটবলারকে নিলামে তোলা হয়, যেখানে পাঁচটি দলের ম্যানেজাররা সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত দাম হাঁকিয়েছেন। আগামী ৩১ আগস্ট হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজ মাঠে শুরু হবে এই টুর্নামেন্ট।

চান্দাইকোনা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে নিয়মিত ফুটবল খেলা শতাধিক খেলোয়াড়কে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরিতে ভাগ করে নিলামে তোলা হয়। অংশ নেয় চান্দাইকোনা একতা জুনিয়র ক্লাব, চান্দাইকোনা বন্ধু ক্লাব, এফসি ফ্রেন্ডস ক্লাব, স্টার ভয়েজ ক্লাব ও ইয়াং স্টার ক্লাব। প্রতিটি দলে থাকবে ১৫ জন খেলোয়াড়, নিলাম মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ থেকে ১৫ হাজার টাকা।

অনুষ্ঠানের অতিথি ও হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. শাহিন সুমন বলেন, “টিভিতে দেখা নিলাম এবার আমাদের এলাকায়। এমন আয়োজন দেখে ভালো লাগছে। ছাত্রদল এই খেলায় সার্বিক সহযোগিতা করবে।”

আয়োজক কমিটির সদস্য রানা আহমেদ, রাজু আহমেদ, মিদুল আকন্দ ও আরিফ শেখ জানান, “এটি ঘরোয়া টুর্নামেন্ট, তবে জাতীয় পর্যায়ে খেলোয়াড় তুলে ধরাই আমাদের লক্ষ্য। একজন খেলোয়াড়কে ম্যাচে একাধিকবার মাঠে নামানোর সুযোগ থাকবে। ক্রীড়াপ্রেমীরা আনন্দ পাবেন।”

স্থানীয় খেলোয়াড় মিজান বলেন, “প্রথমবার নিলামে অংশ নিচ্ছি। ৫ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয়েছি। সেরা খেলা উপহার দেওয়ার চেষ্টা করব।”

এমএসএম / এমএসএম

সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি