ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আক্কেলপুর থেকে অশ্রুশিক্ত চোখে অবসরে গেলেন পুলিশ সদস্য জলিল


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২০-৯-২০২১ দুপুর ২:৪৭

জয়পুরহাট জেলাধীন আক্কেলপুর থানার পুলিশ সদস্য আব্দুল জলিল। ৬ মাস আক্কেলপুর থানায় চাকরি করে মন জয় করেছেন সকলের। সকলের অশ্রুশিক্ত চোখে অবসরে গেলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার বানাইল কলেজপাড়ার ইসহাক আলীর ছেলে আব্দুল জলিল (৫৯)। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকেই থানায় সাজ সাজ রব। অশ্রুশিক্ত চোখে সকলেই ব্যস্ত সময় পার করছেন সহকর্মীকে অবসরে বিদায়ের আয়োজনে। অবসরের বিদায় অনুষ্ঠান দেখেতে এসেছেন আব্দুল জলিলের দুই মেয়ে, এক জামাতা ও দুই নাতি।

বেলা ১১টায় আক্কেলপুর থানা চত্বরে এসআই সোহানুর রহমানের সঞ্চালনায় থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমানের সভাপতিত্বে থানার সকল পুলিশ সদস্যদের উপস্থিতে আব্দুল জলিলের বিদায় সংবর্ধনা দেয়া হয়। এ সময় সহকর্মীরা তার সততা, ব্যবহারের মাধুর্য ও চাকুরির প্রতি ভালোবাসার কথা তুলে ধরে বক্তব্য রাখে। বক্তব্য শেষে ফুলে সজ্জিত গাড়িতে নিজ বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে আক্কেলপুর থানা।

আব্দুল জলিলের জন্ম ১৯৬২ সালে। রাজশাহী পুলিশ লাইনস থেকে ১৯৮১ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগদান করে। পরবর্তীতে রংপুর পুলিশ লাইনস থেকে ট্রেনিং নিয়ে রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, পাবনা, পঞ্চগড়, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট জেলায় চাকরি করে। চাকরির ৪০ পরে জয়পুরহাটের আক্কেলপুর থানা থেকে অবসরে গেলেন পুলিশ কনস্টেবল আব্দুল জলিল।

আব্দুল জলিল বলেন, বিভিন্ন জায়গায় চাকরির পর আমার শেষ কর্মস্থল জয়পুরহাটের আক্কেলপুর থানা। আমার অফিসার ইনচার্জ মহোদ্বয় আমাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেয়ায় আমি অত্যন্ত খুশি ও ধন্য মনে করছি।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন,‘ আক্কেলপুর থানায় মাত্র ৬ মাস চাকুরি করে সে সকলের মন জয় করেছে। তিনি অত্যন্ত ভাল মনের মানুষ।’

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ