জুলাই আন্দোলনের পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপির: আনিসুর রহমান
মাদারীপুরের ডাসার উপজেলায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মো. আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের পাশে আজীবন থাকবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, "তারেক রহমান স্বজন হারানোর বেদনা অনুভব করেন। কারণ তিনি নিজেও বাবা ও ভাইকে হারিয়ে এতিম হয়েছেন। তাই জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবার কখনো অবহেলিত হবে না।"
খোকন আরও বলেন, "জুলাই আন্দোলনের শহীদরা বিএনপির কাছে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। তাদের আত্মত্যাগ দলের ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে।" বক্তব্যকালে তিনি আবেগাপ্লুত হয়ে নিহত শহীদ পরিবারের সামনে কান্নায় ভেঙে পড়েন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি মো. আলাউদ্দিন তালুকদার। এতে আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সীসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আয়োজিত এ দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত