ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ব্রেন টিউমারে আক্রান্ত রাসেল বাঁচাতে চায়, প্রয়োজন সাত লাখ টাকা


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ৩০-৮-২০২৫ বিকাল ৫:২

মরণব্যাধি ব্রেন টিউমারে আক্রান্ত রাসেল সরদার (২৬) বাঁচতে চায়। দেড় বছর আগে তার পরিবার জানতে পারে রাসেল ব্রেন টিউমারে আক্রান্ত। সেই থেকে তারা ছেলেকে সুস্থ করতে ধার-দেনা করে চিকিৎসা করিয়েছেন। বিক্রি করেছেন বসতবাড়িসহ জমি। তারপরও কোনো লাভ হয়নি। বর্তমানে উন্নত চিকিৎসার মাধ্যমে রাসেলকে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। সে জন্য প্রয়োজন অন্তত সাত লাখ টাকা।

অসুস্থ রাসেল সরদার নড়াইল জেলার শেখহাটী মহিষখোলা গ্রামের আসলাম সরদার ও রাশিদা বেগমের বড় ছেলে। চিকিৎসার খরচ জোগাতে এখন তার মা যশোরের অভয়নগর উপজেলায় বসবাস করছেন।শনিবার (৩০ আগস্ট) রাসেলের মা রাশিদা বেগম বলেন, ‘জমি বিক্রি করে ছেলেকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। সেখানে অসুস্থ হলে কর্তৃপক্ষ তাকে দেশে পাঠিয়ে দেয়। এরপর স্থানীয় হাসপাতালে চিকিৎসা করানো পর চিকিৎসকদের পরামর্শে ঢাকায় নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা শেষে জানায় রাসেলের ব্রেন টিউমার হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ছেলের চিকিৎসা করাতে বসতবাড়িসহ জমি বিক্রি করে প্রায় ৩০ লাখ টাকা খরচ করা হয়েছে। এরপর ধান-দেনাও করা হয়েছে। এখন ছেলের চিকিৎসা ও ওষুধ কেনার মত কোনো টাকাও তাদের নেই। সর্বশেষ ঢাকার একজন চিকিৎসক বলেছেন, ব্রেন টিউমার অপারেশন করলে রাসেল সুস্থ হয়ে স্বাভাবিক জীবন ফিরে পাবে। অপরাশেন খরচ প্রায় সাত লাখ টাকা।’ রাশিদা বেগম চোখের জল মুছে বলেন, ‘ছেলের ব্রেন টিউমার অপারেশনের জন্য সাত লাখ টাকা প্রয়োজন। সেই টাকার জন্য তিনি সমাজের বিত্তবানসহ সব শ্রেণির মানুষের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছেন। সাহায্য পাঠাতে যোগাযোগ করুন- রাসেল সরদার ০১৯২৩-৭৬৯৭৬২ (বিকাশ)।’

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান