সংবাদ প্রকাশের পর নিয়োগ বাতিল, বহালতবিয়তে ঘুষ বাণিজ্যে জড়িতরা
পশ্চিমাঞ্চল রেলওয়েতে মামলার রায় জাল করে ১৯ জনকে পোর্টার পদে অবৈধ নিয়োগ দেয়া হয়েছিল। চলতি মাসের ১৩ তারিখ দৈনিক সকালের সময়ে ‘নিয়োগ নিয়ে লুকোচুরি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার ৩ দিন পর ১৭ সেপ্টেম্বর এক আদেশে অবৈধ নিয়োগ বাতিল করা হয়েছে। তবে আদালতের রায় জাল করা এবং নেপথ্যে ঘুষ বাণিজ্যের সাথে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় তারা রয়েছেন বহালতবিয়তেই।
নানা অনিয়ম আর ঘুষ বাণিজ্য সিন্ডিকেটের সাথে জড়িত চিফ পারসোনেল অফিসার (সিপিও) আমিনুল ইসলাম, আইন কর্মকর্তা আল মাহমুদ, সিনিয়র ওয়েলফেয়ার অফিসার (এসডাব্লিউ) এসএম আকতার, এসডাব্লিউ অফিসের বড়বাবু সৈকত আহম্মেদসহ নেপথ্যে আরো দু-একজন এখনো আছেন বহালতবিয়তে। এদিকে স্কুলের অস্থায়ী পিয়ন পদে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে ৪ জনের নিয়োগ নিয়ে কোনো ব্যবস্থা নেয়া হয়নি এই সিন্ডিকেটের বিরুদ্ধে।
বিষয়টি নিয়ে কথা বলতে এসডাব্লিউ আকতারকে ফোন দিয়ে ভাই সম্বোধন করায় তিনি ক্ষেপে যান। তিনি বলেন, আমাকে আপনি ভাই বললেন কেন? আপনি একজন বিভাগীয় কর্মকর্তাকে ভাই বলে সম্বোধন করতে পারেন না। তিনি আরো বলেন, আমার ছেলেও সাংবাদিক আর রাজশাহীর বড় বড় সাংবাদিক আমার বন্ধু। বাড়াবাড়ি না করতেও হুঁশিয়ারি দেন তিনি।
কথা বললে এসডাব্লিউ অফিসের বড়বাবু সৈকত আহম্মেদ বলেন, আমি কোনো নিয়োগ বাণিজ্য করিনি। পোর্টার পদের নিয়োগ স্থগিত করা হয়েছে।
পশ্চিম রেলওয়ের আইন কর্মকর্তা আল মাহমুদ বলেন, জাল রায়ে দেয়া নিয়োগটি পরবর্তীতে আসল রায়ের বলে বাতিল করা হয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম মিহির কান্তি গুহ বলেন, পোর্টার পদের নিয়োগটি স্থগিত করা হয়েছে। ঘুষ বাণিজ্যে জড়িতদের সম্পদের বিষয়ে তিনি বলেন, আয়বহির্ভূত কারো সম্পত্তির বিষয়ে আমি কিছু বলতে পারব না। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তর তদন্ত করবে।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন