ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নেটিজেনদের সমালোচনার শিকার রেহাম রফিক


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১-৮-২০২৫ দুপুর ১২:৫০

পাকিস্তানী অভিনেত্রী ও নৃত্যশিল্পী রেহাম রফিক। তার অভিনীত ‘পারওয়ারিশ’ নাটকটি দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই নাটকে আমাল সুলাইমানের চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

বিশেষ করে কিশোরী ও তরুণী মেয়েরা তার অভিনীত চরিত্রের সঙ্গে নিজেদের জীবনের মিল খুঁজে পাওয়ায় রেহাম খুব অল্প সময়েই সবার প্রিয় হয়ে উঠেছেন। অভিনয়ের পাশাপাশি রেহাম মূলত একজন নৃত্যশিল্পী। 

একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, নৃত্যশিল্পীর পেশায় সাফল্যের সম্ভাবনা কম হওয়ায় তিনি অভিনয়ে এসেছেন। তার অভিনয় ইতোমধ্যে দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছে। 

ছোটবেলা থেকেই তিনি মিডিয়াতে কাজ করছেন এবং নিজেকে একজন পরিণত শিল্পী হিসেবে গড়ে তুলেছেন। সম্প্রতি রেহামের ছোটবেলার একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওটি নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে। 

একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘সে ছোটবেলা থেকেই এটা করছে।’ আরেকজন লিখেছেন, ‘ছোটবেলায় তাকে দেখতে খারাপ লাগতো, এখনও সে তেমনই আছে।’ 

এমএসএম / এমএসএম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক

সিনেমা প্রযোজনা করতে গিয়ে বাড়ি বন্ধক, যেভাবে ঘুরে দাঁড়ান দিয়া মির্জা

মুক্তির আগেই ইতিহাস, গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলির ‘রাকা’

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

অভিনয় করতে চাই সুচরিতা

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক

চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ

প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক

দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক

প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী