ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ইঙ্গিতপূর্ণ পোস্ট ঐন্দ্রিলার


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১-৮-২০২৫ দুপুর ১২:৫০

ওপার বাংলার অভিনেত্রী ঐন্দ্রিলা সেন নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। রিয়্যালিটি শো-এর মাধ্যমে ফিরে এসেছেন ছোট পর্দায়। ব্যস্ততার মাঝেও কি বিষণ্ণতা গ্রাস করছে তাকে? 

অভিনেত্রীর সাম্প্রতিক ইনস্টাগ্রাম স্টোরি দেখে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনদের অনেকেই তেমনটা মনে করছেন।স্টোরিতে ইংরেজিতে একটি উদ্ধৃতি শেয়ার করেছেন ঐন্দ্রিলা সেন। 

বাংলায় যার অর্থ, ‘যে মেয়েটি বলে সব কিছুই কোনও না কোনও কারণে ঘটে, তার আড়ালে লুকিয়ে থাকে আরেক মেয়ে, যে বুঝতেই পারে না—সে কী এমন ভুল করেছিল যে এত যন্ত্রণা আর বিষাদ তার প্রাপ্য হল।’ 

কেন হঠাৎ যন্ত্রণা আর বিষাদের কথা? তবে কি সকলের আড়ালে কষ্টে রয়েছেন অঙ্কুশ হাজরার প্রেমিকা? তার ব্যাখ্যা যদিও দেননি ঐন্দ্রিলা। অন্য দিকে, অঙ্কুশকে নিয়েও শুরু নতুন জটিলতা। 

বেআইনি বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত থাকায় আইনি জটে জড়ালেন অঙ্কুশ। ওই বেটিং অ্যাপের প্রচারের জন্যই নাকি তিনি বিপাকে। ১৬ সেপ্টেম্বর ইডিতে হাজিরা দিতে বলা হয়েছে অঙ্কুশকে। এই বিষয়ে অভিনেতা কিছু জানাননি।

প্রসঙ্গত, এক দশকেরও বেশি সময় ধরে প্রেম করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। জুটি বেঁধে করেছেন একাধিক ছবিও। মুক্তি পেতে চলেছে ‘নারী চরিত্র বেজায় জটিল’। অঙ্কুশ এবং ঐন্দ্রিলা অভিনীত বড় পর্দায় আসবে আগামী বছরের সরস্বতী পূজায়। 

এমএসএম / এমএসএম

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার

‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী

শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’

হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি

নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন

২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!

শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়