বিসিকের উদ্যোগে 'মধু মেলা ও বাংলাদেশের মৌচাষ উন্নয়ন' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর আয়োজনে 'মধু মেলা-২০২৫' ও 'বাংলাদেশের মৌচাষ উন্নয়নে বিসিকের কার্যক্রম ও ভবিষ্যৎ করণীয়' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টায় ঢাকার তেজগাঁওস্থ বিসিক প্রধান কার্যালয়ে সেমিনার ও মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেস উর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো: ওবায়দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম।
প্রধান অতিথি ড. মো: মোখলেস উর রহমান মধুর উপকারিতা ও গুরুত্ব তুলে ধরে বলেন, “আমরা বিভিন্ন সময় বিভিন্ন মেলার নাম শুনি, যার আয়োজন করা হয় গ্রাম-গঞ্জে বা অন্যান্য জায়গায়। তবে মধু মেলার ধারণা একেবারেই নতুন, এর জন্য বিসিককে ধন্যবাদ। আজকের সেমিনারে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনেকে এসেছেন, তাদের প্রতি আমার একটি অনুরোধ, মধুকে আপনারা পাঠ্য বিষয়াবলীতে সংযোজন করবেন। ছোটবেলা থেকে এই পণ্য এবং তার গুণাবলী সম্পর্কে জানলে আমাদের অনেক উপকার হবে। বিসিককে অনুরোধ করব মধু নিয়ে এমন আয়োজন বদ্ধ ঘরের মধ্যে না রেখে বাইরের উন্মুক্ত পরিবেশে আয়োজন করতে।”
উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প সচিব ওবায়দুর রহমান বলেন, “আমাদের চিনির বিকল্প হিসেবে প্রাকৃতিক মধু খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।” ভেজাল মধু ও চিনি মিশ্রিত মধু কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও বলেন তিনি।
অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন প্রফেসর ড. মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন, অনুষদ, কীটতত্ত্ব বিভাগ, পেরিবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। তিনি বলেন, “মধু প্রাচীনকাল থেকে মানুষের খাদ্য ও ঔষধ উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বাংলাদেশে সুন্দরবন, মধুপুর গড়, পিরপুর, টাঙ্গাইল, দিনাজপুরসহ বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিকভাবে ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মৌচাষের মাধ্যমে মধু উৎপাদন হয়। মৌবক্স ব্যবহার, উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও সরকারি সহায়তায় বর্তমানে মধু একটি সম্ভাবনাময় শিল্পে পরিণত হয়েছে। এটি শুধু পুষ্টিকর খাদ্য নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি, কৃষি উৎপাদন বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।”
মৌচাষ উদ্যোক্তা ন্যাচারালের প্রতিষ্ঠাতা মো: আল আমিন বলেন, “মধুর কোয়ালিটি ঠিক রাখতে এবং মৌয়ালদের জীবন উন্নত করতে যথার্থ পারিশ্রমিক নির্ধারণ করতে হবে।”
মৌচাষিদের পক্ষ থেকে আফাজেল হোসেন বলেন, “মধুর উন্নয়নে ফুড গ্রেডেড কন্টেইনার ব্যবহার বাধ্যতামূলক করা এবং ভেজাল মধু বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।” এছাড়াও মৌচাষীদের সাহায্য করার জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থার দাবি করেন তিনি।
মৌচাষ উদ্যোক্তা শিশির কুমার সাহা মৌমাছিদের স্বাস্থ্য রক্ষা ও জাত উন্নত করতে মৌচাষীদের উচ্চ প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি জানান।
শুভেচ্ছা বক্তব্যে বিসিকের চেয়ারম্যান বলেন, “মধু উৎপাদন বৃদ্ধির জন্য বিসিক উদ্যোক্তাদের প্রশিক্ষণ, মৌবক্স সরবরাহের পাশাপাশি মধু পরিশোধনের জন্য প্ল্যান্ট নির্মাণ, উৎপাদিত মধু আন্তর্জাতিক মানের প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি নিশ্চিত করার লক্ষ্যে বিসিক প্রচার-প্রচারণা চালাবে, যাতে দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন দিগন্ত উন্মোচিত হয়।”
উল্লেখ্য, দেশে বর্তমানে মধুর মোট উৎপাদন ৭ হাজার ৫ শত ৪৬ মে. টন। মেলায় দেশের বিভিন্ন প্রান্তের মৌচাষীদের ৩০টি স্টল রয়েছে। পাঁচ দিনব্যাপী চলা মেলাটি আগামী ৩১ আগস্ট হতে ০৪ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো