ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বুয়েটে আমাকে কেউই পাত্তা দিত না : অপি করিম


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১-৮-২০২৫ রাত ৮:৬

দেশের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। শুধু অভিনয় দিয়েই নয়, নৃত্য কিংবা উপস্থাপনা—সব জায়গাতেই দর্শক-শ্রোতাদের মনে নিজের আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। 
অপি করিমের পরিচয় যে কেবলই সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এমনও কিন্তু নয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্থাপত্যবিদ্যায় পড়াশোনা শেষ করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতাও করেছেন তিনি। 
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের শিক্ষাজীবনে বুয়েটে কাটানো দিনগুলোর স্মৃতিচারণ করেছেন অপি করিম। যেখানে তিনি জানালেন, বিশ্ববিদ্যালয়ে কেউ তাকে সেভাবে পাত্তাই দিত না। 
অপি করিম বলেন, “বুয়েটের কেউ আমাকে একদম পাত্তা দিত না। আমাদের বাসার উল্টো দিক থেকেই বুয়েটের বাস ছাড়ত। তার আগেই স্টুডেন্ট দিয়ে বাস ভরে যেত। আমাকে কেউ কোনোদিন একবারও বলেনি, ‘ওরে বাবা! অপি করিম!’ একদম না। দাঁড়িয়েই যেতে হয়েছে বেশির ভাগ দিন।”
অভিনেত্রীর ভাষায়,  অন্য জায়গায় গেলে কিছুটা খাতির পেতেন, তবে বুয়েটে তার নিজের ডিপার্টমেন্টে অবস্থা ছিল উল্টো।
তিনি বলেন, “ইনফ্যাক্ট আমি যদি অন্য ডিপার্টমেন্টে যেতাম কিংবা ব্যাংকে যেতাম, তাহলে কেউ কেউ একটু খাতির-যত্ন করত। কিন্তু আমার ডিপার্টমেন্টে মামা থেকে শুরু করে টিচার, বন্ধু, সিনিয়র, জুনিয়র—কেউ জীবনেও আমাকে পাত্তা দেয়নি।”
তবে এই অভিজ্ঞতা নিয়ে কোনো আক্ষেপ নেই অভিনেত্রীর। বরং অপি করিম মনে করেন, এই বিষয়টি তার জন্য দরকার ছিল। কারণ এর ফলে কখনও মনে হয়নি যে সবাই তাকে অ্যাটেনশন দিচ্ছে। 
এই সাক্ষাৎকারে অপি করিম জানান, নাটকে তিনি মাহফুজ আহমেদের সঙ্গে বেশি কাজ করলেও দর্শকরা তাকে পার্থ বড়ুয়ার সঙ্গে জুটি বেঁধে দেখতে বেশি পছন্দ করতেন। 

 

Aminur / Aminur

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার

‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী

শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’

হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি

নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন

২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!

শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়