ধামইরহাটে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের ৫ বছরপূর্তি উদযাপন
নওগাঁর ধামইরহাটে ইউপি চেয়ারম্যান হিসেবে ৫ বছর পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন সম্পন্ন করেছেন ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ধামইরহাট বাজারস্থ মেসার্স রাইহান চালকলে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ মাস্টারের সভাপতিত্বে ৫ বছর সফলভাবে দায়িত্ব পালন উপলক্ষে এই পূর্তি উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন।
আলোচনায় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চলতি মাসের ৭ সেপ্টেম্বর তার চেয়ারম্যান হিসেবে ৫ বছর পূর্ণ হয় বলে জানিয়ে বলেন, ২০১৬ সালের ৩১ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ধামইরহাটে সর্বোচ্চ ভোট পেয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম এবং ওই বছরের ৭ সেপ্টেম্বর চেয়ারম্যান দায়িত্বগ্রহণ করেছি। প্রতি বছর ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বর্ষপূর্তির অনুষ্ঠান নিয়মিত করেছি। আাগামী নির্বাচনে আবারো নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চাই।
অনুষ্ঠানে মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আঞ্জুয়ারা, সাবেক কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা অফির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আলী আহমেদ দেওয়ান, ১নং ওয়ার্ড আ’লীগের সম্পাদক আব্দুল হাই সিদ্দিক, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মোশারফ হোসেন, সম্পাদক আমিরুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডের সম্পাদক রাশেদুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল আতিক কনক, সম্পাদক মোস্তাফিজুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডের সম্পাদক এমরান হোসেন, ৬ নম্বর ওয়ার্ডের যুব নেতা আক্কাস আলী, ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আবু হানিফ মজনু ও ৮নং ওয়ার্ডের সভাপতি হারুনুর রশিদসহ সকল ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা