কমলগঞ্জে জমি দখল করে খামার করলেন প্রভাবশালী
মৌলভীবাজারের কমলগঞ্জের উত্তর কানাইদেশী গ্রামের দিনমজুর মো. মকছদ মিয়ার মা মৃত আছিরা বিবির ১২ শতাংশ জমি দখল করে মুরগির খামার নির্মাণ করার অভিযোগ উঠেছে। স্থানীয় উত্তর কানাইদেশী গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য তছবির উদ্দিন গংয়ের বিরুদ্ধে এ অভিযোগ করেন আছিয়া বিবির ছেলে মকছদ মিয়া। রোববার (১৯ সেপ্টেম্বর) রাতে কমলগঞ্জ থানায় তিনি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর কানাইদেশী গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ভূমিলিপ্সু তছবির উদ্দিন তার ভাই বাহার উদ্দিন, বেলুয়ার উদ্দিন ও নিজাম উদ্দিন গং একই গ্রামের মৃৃত আছিরা বিবির ১২ শতাংশ জমি জোরপূর্বক দখল করে মুরগির খামার তৈরি করেন। ইসলামাবাদ মৌজার জেএল নং-১১০, খতিয়ান-৬১-এর ২৩২৯ দাগের ওই জমি দখল করে নেন।
অভিযোগ রয়েছে, প্রভাবশালী তছবির গংরা জাল জালিয়াতির মাধ্যমে রেকর্ড তৈরি করে নিয়েছেন। একই ভাবে উত্তর কানাইদেশী গ্রামের আতাউর রহমান ও আয়েশা বেগমের জমি জোরপূর্বক দখল করে রাস্তা নির্মাণ করার চেষ্টা করছে তছবির গংরা। প্রতিবেশী মৌলানা আবদুর রসিদের রস্তা বন্ধ করে ঘর নির্মাণ করে নেন তছবির গং। একই ভাবে ওই গ্রামের রায়বান বিবির একখণ্ড জমি প্রভাবশালী ওই তছবির গং দখল করে নেয় বলেও অভিযোগ রয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে তছবির মিয়া অভিযোগকারী মকছিদ মিয়াকে নিকট আত্মীয় পরিচয় দিয়ে বলেন, ওই অভিযোগের কোনো ভিত্তি নেই। একাধিক ব্যক্তির জমি দখল ও জাল রেকর্ড তৈরির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্তক্রমে আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।
এমএসএম / জামান
দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত
শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ
সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক
ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার
৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার
বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা
পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ
চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত
তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস
হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত
চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা
মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত