বিজয়নগরে আসামী গ্রেফতার করায় অতর্কিত হামলায় এএসআই শেখ সাদী আহত
বিজয়নগরে গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত আসামী ধরতে গিয়ে আসামীর লোকজনের অতর্কিত হামলায়গুরুত্বর আহত হয়েছেন বিজয়নগর থানার এএসআই শেখ সাদি। এ ঘটনাটি ঘটেছে ৩১শে আগস্ট (রোববার) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ইছাপুরার খাদুরাইল গ্রামের ধনু মিয়ার ছেলে, মিজানুর রহমান (৪০) কে গ্রেফতার করতে গিয়ে পুলিশ হামলার শিকার হন।
ঘটনা সূত্রে জানা যায়, রাত ১২টায় বিজয়নগর থানার এস আই নাফিজুল ইসলাম, মশিউর রহমান ও এ এস আই শেখ সাদি তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতারি পরোয়ানা তামিলের লক্ষ্যে আসামির বাড়ি থেকে গ্রেফতার করে আসার সময় অতর্কিতভাবে পুলিশের উপর হামলা চালায়। এ সময় আহত পুলিশের মধ্যে এএসআই শেখ সাদি গুরুতর আহত হন। আহত সাদি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, মিজানুর রহমান এর নামে দুটি গ্রেফতারি পরোয়ানা ও একটি নিয়মিত মামলা রয়েছে। গ্রেফতারি পরোয়ানা তামিল করার লক্ষ্যে অভিযান চালালে তার অনুসারিরা পুলিশের উপর হামলা চালায়। তবে আমরা আসামিকে নিয়ে আসতে সক্ষম হয়েছি। এ হামলায় পুলিশ বাদী হয়ে মামলা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার
কুড়িগ্রামে গাইড বই না কেনায় ৬ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন মাদরাসা সুপার
বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে তিন পুত্রসন্তান, চিকিৎসা ও দুধের খরচ জোগাতে হিমশিম পরিবার
প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য, চাঁপাইনবাবগঞ্জে তোপের মুখে ইমামের পদত্যাগ
বরিশালে পরকীয়া নিয়ে বিরোধ : ভ্যান চালককে হত্যার পর লাশ ফেলা হয় পানিতে
বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, হাজারো মানুষ পানিবন্দি
কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?