মবের হামলার শিকার অভিনেত্রী
ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেত্রী সুমনা চক্রবর্তী সম্প্রতি রাস্তায় উত্তেজিত জনতার মব দ্বারা হেনস্তা ও হামলার শিকার হয়েছেন। নিজের স্বভাবসুলভ হাস্যরস ও প্রাণবন্ত উপস্থাপনায় দর্শকের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী গেল রোববার (৩১ আগস্ট), মুম্বাইয়ে চলমান মারাঠা সংরক্ষণ আন্দোলন চলাকালে এমন অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হন।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে সুমনা জানান, ৩১ আগস্ট দুপুর ১২টা ৩০ মিনিটে মুম্বাইয়ের একটি সড়কে তার গাড়ি আন্দোলনকারীদের ভিড়ে আটকে পড়ে। তখনই একদল বিক্ষুব্ধ ব্যক্তি তার গাড়ির বোনেটে আঘাত করেন, জানালায় ধাক্কা দেন এবং ব্যঙ্গাত্মক ভাষা ও আচরণে আতঙ্ক সৃষ্টি করেন। এ সময় আন্দোলনকারীরা ‘জয় মহারাষ্ট্র’ স্লোগানও দিতে থাকেন।
পোস্টটি প্রকাশের কিছু সময় পর অভিনেত্রী সেটি মুছে ফেললেও ভারতীয় গণমাধ্যমগুলো তার বিবরণ সংরক্ষণ করে রেখেছে। সুমনা উল্লেখ করেন, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে তিনি দুইবার এই ধরনের পরিস্থিতির মুখে পড়েন।
আরও হতাশার বিষয় ছিল, ঘটনাস্থলে পুলিশের কোনো তৎপরতা চোখে পড়েনি। তিনি লেখেন, ‘পুলিশ ছিল, কিন্তু তারা শুধু দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। কেউ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেনি।’
সুমনা শহরের পরিবেশের অগোছালো চিত্র তুলে ধরে বলেন, ‘রাস্তাজুড়ে আবর্জনা, কলার খোসা, প্লাস্টিক বোতল পড়েছিল। ফুটপাতে কেউ রান্না করছে, কেউ খাচ্ছে, কেউ ঘুমাচ্ছে, আবার কেউ ভিডিও কল ও রিল বানাচ্ছে। এটি নাগরিক শৃঙ্খলার প্রতি সরাসরি অবমাননা।’
ঘটনার সময় সুমনার সঙ্গে ছিলেন তার এক বন্ধু। তিনি জানান, বন্ধুটির উপস্থিতি তাকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করেছে। তার বুদ্ধিমত্তা পরিস্থিতি বেশি খারাপ হতে দেয়নি।
Aminur / এমএসএম
বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা
অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…
২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার
‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী
শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান
থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ
‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্সি
নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’
মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন
২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!