চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মামুনর রহমান চৌধুরীসহ চারজনের বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ থানায় মোহাম্মদ আল মামুন তালুকদার নামে এক ব্যবাসয়ীকে অপহরণের ঘটনায় মামলা হয়েছে। দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মামুন চৌধুরীর দাবি, তাকে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে রাজনৈতিকভাবে হয়রানি করতে এ মামলা করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মো. আল মামুন তালুকদার নামের এক ব্যক্তি বাঁশখালী থেকে মুরগির খাদ্যর বকেয়া টাকার জন্য গত ৯ সেপ্টম্বর নগরীর বহদ্দারহাটে আসেন। পাওনা টাকার জন্য গেলে ব্যবসায়ী জসিম ডেকে নিয়ে পাঁচলাইশ মডেল থানার সামনে এ কে কনভেশন হলের সামনে যেতে বলেন। উক্ত স্থানে যাওয়ার সাথে সাথে ১০-১২ জন লোক অস্ত্র ধরে আরকান হাউজিং সোসাইটির ১২ তলা একটি ভবনের ছাদে নিয়ে যায়। বিভিন্নভাবে মারধর করে এবং রক্ষিত ১ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে নেয়। এ সময় জোরপূর্বক কয়েকটি চেক এবং স্ট্যাম্পে স্বাক্ষর নেয়া হয়।
ঘটনার ৮ দিন পর বাঁশখালী উপজেলার রায়ছাটা এলাকার শামশুল আলমের ছেলে আরিফুর রহমান শাকিল (২৮), বাঁশখালীর দীঘিরপাড় এলাকার জাফর আহমদের ছেলে সিফাত( ৩০), মো. ইমন (২৯), দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মামুনর রহমান চৌধুরীসহ ৪ জনের বিরুদ্ধে গত ১২ সেপ্টম্বর মামলা করেন।
অভিযোগের বিষয়ে দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মামুনুর রহমান চৌধুরী জানান, আমার বিরুদ্ধে যে মামলা করেছে আমি উনাকে চিনিও না। বিষয়টি সঠিক তদন্ত করে ঘটনায় কারা জড়িত তাদের খুঁজে বেরার জন্য প্রশাসনের নিকট দাবি জানিয়ে তিনি বলেন, আমার বিরুদ্ধে সিনিয়র এক ভাই পারিবারিক বিরোধের কারণে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। মিথ্যা মামলায় বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা চলছে, এটাও তারই ধারাবাহিকতার অংশ বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে মামলার বাদী আল মামুন তালুকদার জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে জেনেশুনে আসামি করা হয়েছে। ঘটনাটি স্থানীয়রা যারা দেখেছেন তাদের ভাষ্যমতে আসামি করা হয়েছে। ছাত্রলীগ নেতা মামুন নাকি আসামিদের গডফাদার; স্থানীয়রা বিষয়টি বলার পর তাকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবির জানান, পুলিশ কখনো আসামির রাজনৈতিক পরিচয় দেখে না, অপরাধ দেখে তদন্ত করে। যদি ঘটনায় জড়িত নন এমন কোনো ব্যক্তিকে আসামি করা হয়, তদন্তে সে বাদ পড়বে। ঘটনার স্থান এবং ভিডিও ফুটেজ সংগ্রহ করে মূল ঘটনা বের করার চেষ্টা চলছে বলে তিনি জানান।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই