শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপনির্বাচনে ৪ প্রাথীর মধ্যে প্রতীক বরাদ্দ
শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। উপজেলা নির্বাচনে ৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করে মৌলভীবাজার জেলা নির্বাচন অফিস। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসার মো. আলমগীর হোসেন প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেন। এর মাধ্যমে আজ থেকে নির্বচানী প্রচার শুরু করবেন প্রার্থী ও তাদের সমর্থকরা। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রচার-প্রচারণা করা যাবে।
আওয়ামী লীগের ভানু লাল রায় দলীয় প্রতীক নৌকা এবং শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরা প্রতীক হিসেবে পেয়েছেন আনারস মার্কা। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মো. আফজল হক পেয়েছেন ঘোড়া মার্কা। জাতীয় পার্টির দলীয় প্রতীক লাঙ্গল পেয়েছেন মো. মিজানুর রব।
আগামী ৭ অক্টোবর শ্রীমঙ্গল নির্বাচনী এলাকায় উপজেলা পরিষদ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
এমএসএম / জামান
নেত্রকোণায় ‘বোধ’ পত্রিকার ৫১২তম সাহিত্য আড্ডা ও কবি তানভীর জাহান চৌধুরীর জন্মদিন উদযাপন
শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
কালিহাতীতে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
কোটি টাকার বিনিময়ে নিষিদ্ধ ছাত্রলীগ থেকে ছাত্রদলে ‘ফেন্সি মাহাবুব’, ১৯ দিনেই অব্যাহতি
রাণীনগরে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ,দুই ব্যবসায়ীর অর্থদণ্ড
কুড়িগ্রামে যুবশক্তির নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
অবৈধভাবে গাছ কর্তনের অভিযোগে বাগান ম্যানেজারের বিরুদ্ধে মামলা
টানা বৃষ্টিতে বারহাট্টার জনদুর্ভোগ চরমে
চট্টগ্রাম বিভাগে বন্যা : প্রাণহানি বেড়ে ৫০, ক্ষতিগ্রস্ত ৮০ হাজার বসতবাড়ি
নাচোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
চট্টগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, চার উপজেলায় পানিবন্দি ৮ লাখ মানুষ