বগুড়ার শেরপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
বগুড়ার শেরপুরে পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত প্রচারণার অংশ হিসেবে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এ স্লোগানকে সামনে রেখে মহিপুর স্কুলসংলগ্ন খেলার মাঠে স্থানীয় জনগণ এবং পুলিশের অংশগ্রহণে শেরপুর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটে Sustainable initiative to protect women and girls from GBV প্রকল্পের আওতায় এবং ইউএনএফপিএ বাংলাদেশের সহযোগিতায় ওপেন হাউজ ডে এবং কমিউনিটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম সেবা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ এবং অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ।
শিক্ষার্থী নাহিদ হাসানের কোরআন তেলাওয়াত এবং জয়ন্তী চক্রবর্তীর গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌন হয়রানি, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা, বাল্যবিবাহ, জমি নিয়ে বিরোধ, চাঁদাবাজি, ভাড়াটিয়া তথ্য ফরম পূরণসহ সমাজের নানা প্রতিবন্ধকতা প্রতিরোধে আলোচনা করেন বক্তারা। পাশাপাশি জনবান্ধবমূলক পুলিশিং সেবা ও কমিউনিটি পুলিশিংয়ের সুফলসহ সব ধরনের সেবা দ্রুত জনগণের দ্বারপ্রান্তে পৌঁছানোর বিষয়ে আলোচনা করেন পুলিশ কর্মকর্তারা।
সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান দবির উদ্দিন, শেরপুর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব ফরহাদুজ্জামান শাহিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম ফারুক, ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান, গাড়িদহ ইউনিয়ন পুলিশিং কমিটির আহ্বায়ক মোকাববর হোসেন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও স্থানীয় সুধীজনসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন এসআই তন্ময় কুমার বর্মণ।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন