ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

শ্রীপুরে উচ্ছেদ অভিযানে ব্যবসায়ীদের হামলা, সার্ভেয়ার আহত


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২-৯-২০২৫ দুপুর ৩:৫০

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১ নং সিএনবি এলাকায় সড়ক ও জনপথের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপদ বিভাগ। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টা থেকে সড়ক ও জনপদ বিভাগ মহাসড়কের পূর্ব পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে। 

উচ্ছেদ শুরু হওয়ার দু ঘন্টা পর দেড়টার দিকে  স্থানীয় আজিজুল ইসলামের নেতৃত্বে ব্যবসায়ীরা সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার রবিউল ইসলামকে হামলা করে আহত করে। এ সময় ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকলেও হামলাকারীদের ফেরাতে কোন ধরনের পদক্ষেপ নিতে দেখা যায়নি। স্থানীয়রা অভিযোগ করেন আজিজুল ইসলাম দীর্ঘদিন যাবত সড়ক ও জনপথের জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা ও দোকানপাট নির্মাণ করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে আসছে। এতে করে মহা সড়কের যানবাহন চলাচল এবং স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সড়ক ও জনপদ এ উচ্ছেদ অভিযান পরিচালিত করে।

গাজীপুর জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, হামলার সময় আমি অপর পাশে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিয়েছি। আমাদের সহকর্মী আহত সার্ভেয়ারের সাথে কথা বলে হামলার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিব। তবে সার্ভারের উপর হামলার পর উচ্ছেদ অভিযান বন্ধ রয়েছে। সড়ক ও জনপথের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফাকুল ইসলামের নেতৃত্বে শতাধিক পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত থেকে উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন। অভিযানে মহাসড়কের পাশের শতাধিক দোকানপাট এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে একই দিনে মাদকবিরোধী জোরালো অভিযান

জেলা ট্রেজারি পরিদর্শন ও ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার

চট্টগ্রাম বন একাডেমির পরিচালক আমিনুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

উলিপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

৭০ কোটি টাকার বাজেট ঘোষণা টুঙ্গিপাড়া পৌরসভার

সুনামগঞ্জে সিয়ামের চুরি হওয়া সিএনজি ১ মাসেও উদ্ধার হয়নি, পরিবারে হতাশা

বোদা পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা

পাঁচবিবিতে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি

রাজশাহীতে ‘Run for Padma’র সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ

বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও'র যোগদান