সাউথইস্ট ইউনিভার্সিটিতে টেক্সেলেন্স ২.০ অনুষ্ঠিত
সাউথইস্ট টেক্সটাইল ক্লাবের উদ্যোগে গত ৩১ আগস্ট সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান ‘টেক্সেলেন্স ২.০’। এই আয়োজনে ছিল ব্রেইনবাজ কুইজ, দ্য ক্রিয়েটিভ ওয়াল, টেক্সটক+ সহ নানা প্রতিযোগিতা ও কার্যক্রম। দিনব্যাপী এ অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং দেশের স্বনামধন্য টেক্সটাইল শিল্পের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আয়োজনকে সমৃদ্ধ করেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ফ্যাশন শো ‘টেক্সস্টাইল’, যেখানে অংশগ্রহণকারী দলগুলো দেশীয় পাট, জামদানি ও তাঁতের কাপড়সহ স্থানীয় উপকরণ ব্যবহার করে পোশাক তৈরি করে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুনভাবে ফুটিয়ে তোলে। এই প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে সাউথইস্ট ইউনিভার্সিটি এবং তৃতীয় স্থান অর্জন করে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (BUFT)। ফ্যাশন শোর পাশাপাশি অন্যান্য প্রতিযোগিতাগুলোও সমানভাবে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। ব্রেইনবাজ কুইজ প্রতিযোগিতায় প্রথম ও তৃতীয় স্থান অর্জন করে সাউথইস্ট ইউনিভার্সিটি আর দ্বিতীয় হয় আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (AUST)। অন্যদিকে দ্য ক্রিয়েটিভ ওয়াল প্রতিযোগিতার তিনটি পুরস্কারই জয় করে নেয় সাউথইস্ট ইউনিভার্সিটি। পুরো আয়োজন জুড়ে অতিথিদের উপস্থিতি এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মোফাজ্জল ইসলাম এবং টেক্সটাইল বিভাগের চেয়ারম্যান ড. ইঞ্জি. মাসুদ আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাউথইস্ট টেক্সটাইল ক্লাবের প্রেসিডেন্ট মো. মানিক মিয়া বলেন, “এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের হারিয়ে যাওয়া সংস্কৃতি ও ঐতিহ্যকে তরুণ প্রজন্মের সামনে নতুনভাবে উপস্থাপন করাই আমাদের মূল লক্ষ্য। তরুণদের সৃজনশীলতা ও মেধাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।” একইসঙ্গে আয়োজক সদস্যরা জানান, আগামীতে আরও বৃহত্তর পরিসরে এ অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা রয়েছে। টেক্সটক+ সেশনে অতিথিরা শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, টেক্সটাইল শিল্পের সম্ভাবনা এবং ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে পরামর্শ দেন। সার্বিকভাবে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, অতিথিদের শুভেচ্ছা বক্তব্য এবং নানা প্রতিযোগিতার মাধ্যমে টেক্সেলেন্স ২.০ পরিণত হয় এক স্মরণীয় ও সফল আয়োজনে, যা ভবিষ্যতেও নিয়মিতভাবে আয়োজন করার আহ্বান জানান অতিথি ও দর্শনার্থীরা।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো