ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গৃহবধূর আপত্তিকর ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করায় যুবক গ্রেফতার


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০-৯-২০২১ বিকাল ৭:১৩

বগুড়ার শেরপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক গৃহবধূর অশ্লীল ভিডিও হাতিয়ে নিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত যুবকের নাম মাহমুদ মুন্না (২৫)। সে পৌরসভার পূণ্যাতলা শ্রীরামপুর গ্রামের জমশের আলীর ছেলে। সোমবার (২০ সেপ্টেম্বর) তাকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২-এ মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে রোববার (১৯ সেপ্টেম্বর) রাতে শেরপুর বাসস্ট্যান্ডের শেরপুর প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, শেরপুরের একটি মোবাইলের দোকানে ওই গৃহবধূকে প্রথম দেখাতেই পছন্দ করে মুন্না। পরে গোপনে গৃহবধূর ফেসবুক আইডি সংগ্রহ করে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায় এবং পরবর্তীতে তারা একে অপরের সাথে কথা বলা শুরু করে। একপর্যায়ে তাদের মধ্যে ভিডিও-অডিও কলে কথা বলাসহ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের একপর্যায়ে গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে গোপন ছবি ও ভিডিও দাবি করে মুন্না। এতে প্রথমে এসব কাজে রাজি না হলেও একপর্যায়ে মুন্নার বারবার বিয়ের প্রলোভনের কথা বিশ্বাস করে আপত্তিকর অবস্থায় ভিডিও কলে আসতে রাজি হন ওই গৃহবধূ। এই সুযোগে অ্যাপের মাধ্যমে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে রাখে মুন্না। পরে ওই ভিডিও ও ছবি ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ওই গৃহবধূকে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করার জন্য ব্ল্যাকমেইল করতে থাকে। একপর্যায়ে ওই গৃহবধূ বগুড়া ডিবি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ডিবি পুলিশের সাইবার টিম তথ্যপ্রযুক্তির সাহায্যে শেরপুর থেকে মুন্নাকে গ্রেফতার করে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২-এ মামলা দায়ের করে মুন্নাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান