ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


আলমগীর হোসাইন, চিলমারী photo আলমগীর হোসাইন, চিলমারী
প্রকাশিত: ৩-৯-২০২৫ দুপুর ৪:০

কুড়িগ্রামের চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা বিএনপির আয়োজনে  উৎসবমুখর পরিবেশে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করো পাম্পের মোড়ে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা  বিএনপির আহ্বায়ক সাবেক সাংসদ  বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব সহকারী অধ্যাপক আবু হানিফা, ১ নং যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম স্বপন, যুগ্ম আহবায়ক সাদাকাত হোসেন সাজু, যুগ্ম আহবায়ক সহকারী অধ্যাপক ফজলুল হক, যুগ্ম আহবায়ক আনোয়ারুল হক বাবলু, যুগ্ম আহবায়ক শাহ আলম সবুজ, সাবেক সাধারণ সম্পাদক সাহেব আলী আলী,  উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছাঃ জিয়ারা খাতুন রোজি, উপজেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন জিয়া প্রমুখ। 

 আব্দুল বারী সরকার তার বলেন, “নির্বাচন বানচালে নানা রকম ষড়যন্ত্র চলছে। আমরা দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো, ইনশাআল্লাহ।”

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান