নেছারাবাদে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দলীয় বিভিন্ন নেতাকর্মী আলাদা আলাদা কর্মসূচির আয়োজন করেন।
উপজেলার বিভিন্ন স্থানে পৃথকভাবে আলোচনা সভা, র্যালি ও শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন বিএনপির নেতা ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, ফখরুল আলম এবং আব্দুল্লাহ আল বেরুনী সৈকত। তাদের আয়োজিত কর্মসূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের কথা স্মরণ করেন। একই সঙ্গে নির্বাচনকে সামনে রেখে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের ঐক্য, নেতাকর্মীদের ধৈর্যশীলতা এবং গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান তারা।
হাজার হাজার নেতাকর্মী এসব কর্মসূচিতে অংশগ্রহণ করে নেছারাবাদ উপজেলা সদর , মিয়ার হাট ,ইন্দেরহাট সহ পুরো উপজেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। অত্র উপজেলার প্রধান প্রধান সড়ক দিয়ে র্যালি প্রদক্ষিণকালে ঢাকঢোল, ব্যানার-প্ল্যাকার্ড ও স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নেতাকর্মীদের এমন ব্যাপক উপস্থিতি স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন অনেকে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নেছারাবাদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস প্রমাণ করে যে তৃণমূল পর্যায়ে এখনো দলের প্রতি আস্থা ও সমর্থন অটুট রয়েছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন