রায়গঞ্জের ধামাইনগর ইউপিতে ভিডাব্লিউবি কার্ডের বই বিতরণ
সিরাজগঞ্জের রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়নের ২০২ জন দুস্থ নারীর মাঝে ভিডাব্লিউবি কার্ডের বই বিতরণ সম্পন্ন হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রোজিন পলাশ, ট্যাগ অফিসার মো. দেলোয়ার হোসেন, ধামাইনগর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি মো. রমজান আলী, সাধারণ সম্পাদক নবির উদ্দিন নবির, বিএনপি নেতা ইমতিয়াজ খোকন, সাংগঠনিক সম্পাদক রিপন আহমেদ, ৯টি ওয়ার্ডের ইউপি সদস্যসহ গ্রাম পুলিশ ও সুফলভোগীরা।
কার্ড বিতরণ প্রসঙ্গে বক্তরা বলেন, “এখানে হতদরিদ্র মানুষের সংখ্যা অনেক। তবে সরকারি বরাদ্দ সীমিত হওয়ায় তুলনামূলকভাবে বেশি দরিদ্রদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরাসরি কার্ডধারীদের হাতে কার্ড তুলে দিতে পেরে ভালো লাগছে। এ কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম হয়নি।” এ সময় সরকারি ভাবে সুফলভোগীদের সহায়তা "চাল" বিক্রি না করার অনুরোধ জানান বক্তারা।
এমএসএম / এমএসএম
মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক
প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা
টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা