ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

ইমামকে থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন গ্রামবাসী


আক্কেলপুর প্রতিনিধি  photo আক্কেলপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩-৯-২০২৫ দুপুর ৪:৪১

জয়পুরহাটের আক্কেলপুরে  শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ইমামকে আক্কেলপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন ভুক্তভোগীর পরিবার ও গ্রামবাসী। ঘটনাটি বুধবার সকালে আক্কেলপুর পৌর এলাকার একটি গ্রামে ঘটেছে। 

আটক ইমাম মেহেদি হাসান (৩০) আক্কেলপুর পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় একটি মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমাম। 

পুলিশ ও শিশুটির পরিবার জানায়, মেহেদি হাসান মসজিদে ইমামতির পাশাপাশি প্রতিদিন সকাল বেলা মসজিদের বারান্দায় দুই ব্যাচে ভাগ করে শিশুদের কোরআন শিক্ষা দেন। বুধবার সকাল আটটার দিকে ক্লাস শেষে সকল শিক্ষার্থীকে ছুটি দিয়ে বাড়ি যেতে বলেন মেহেদি হাসান। শুধু ওই শিশুকে বিশেষভাবে শিক্ষা দেওয়া হবে বলে তাকে থাকতে বলেন। এরপর তিন ওই শিশুকে মসজিদের পাশে তাঁর রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার করার চেষ্টা করলে মেহেদি তাকে দশ টাকা দিয়ে শান্ত করার চেষ্টা করে। পরে শিশুটি বাড়ি ফিরে ঘটনাটি মাকে জানালে তার মা গ্রামের কয়েকজনকে সাথে নিয়ে ওই মাদ্রাসায় এসে ঘটনাটির কারণ জানতে চাইলে সে অস্বীকার করে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসী তাকে মাদ্রাসার ভিতরে একটি কক্ষে তালা বদ্ধ করে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

শিশুটির মা বলেন, আমার মেয়ে প্রতিদিন সকাল বেলা আরবি পড়তে যায়। ওই হুজুর আমার মেয়ের সাথে যে খারাপ কাজ করেছে সেগুলো মেয়ে বাসায় এসে কান্না করতে করতে আমাকে জানায়। এ ঘটনায় আমি মামলা করেছি। তার বিচার চাই।

অভিযুক্ত ইমাম মেহেদি হাসান বলেন, বুধবার সাড়ে দশটার দিকে হঠাৎ বাচ্চার মা আর বাবা এসে আমাকে মারতে জুতা তোলে, আমি তাঁদেরকে জিজ্ঞেস করলে তাঁরা বলেন আমি নাকি বাচ্চাকে ধর্ষণ করার চেষ্টা করেছি। বিষয়টি সঠিক নয়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্থানীয়রা আটকে রাখার খবর পেয়ে তাকে গ্রেপ্তার করেছি। এঘটনায় শিশুটির মা বাদি হয়ে থানায় মামলা করেছেন। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার

বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা

পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ

চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত

তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস

হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

‎চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত

মুকসুদপুরে কেন্দ্রুয়া গ্রাম যাকাত ফাউন্ডেশন বৃক্ষরোপণ ও কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচির উদ্ধোধন