প্রিয়াঙ্কা-মহেশ বাবুর নতুন সিনেমার বাজেট হাজার কোটি
‘বাহুবলী’ ও ‘আরআরআর’-এর সফল পরিচালক এস এস রাজামৌলির পরবর্তী ছবি ‘এসএসএমবি ২৯’ নিয়ে দর্শকদের মাঝে দারুণ আগ্রহ তৈরি হয়েছে।
এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু, বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং মালয়ালম তারকা পৃথ্বীরাজ সুকুমারন।
ইতোমধ্যেই ছবির মহরৎ সম্পন্ন হয়েছে। সম্প্রতি কেনিয়ায় সিনেমার একটি বড় অংশের শুটিং শেষ হয়েছে। আফ্রিকার জনপ্রিয় লোকেশন যেমন—মাসাই মারা, লেক নাইভাশা, সাম্বুরু, মাউন্ট কিলিমাঞ্জারো এবং আম্বোতেলিতে গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হয়েছে।
শুটিংয়ের মাঝে পরিচালক এস এস রাজামৌলি দেখা করেন কেনিয়ার প্রধানমন্ত্রী ক্যাবিনেট সচিব ও পররাষ্ট্রমন্ত্রী মুসালিয়া মুদাবাদীর সঙ্গে। তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবির টিমের সঙ্গে সাক্ষাতের ছবি শেয়ার করেন এবং জানান, ছবিটি ১২০টি দেশে মুক্তি পাবে।
এদিকে কেনিয়ার গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই সিনেমার বাজেট প্রায় ১৩৫ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় ১১৮৮ কোটি টাকা। এশিয়ার সিনেমার ইতিহাসে এটিই হতে যাচ্ছে অন্যতম বড় বাজেটের ছবি।
গত এপ্রিল মাসে শুরু হওয়া শুটিংয়ে আফ্রিকার মনোরম লোকেশন যেমন মাসাই মারা, লেক নাইভাশা, সাম্বুরু, মাউন্ট কিলিমাঞ্জারো এবং আম্বোতেলিতে গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হয়েছে।
শোনা যাচ্ছে, ‘এসএসএমবি ২৯’ দুটি পর্বে মুক্তি পাবে। তবে এ বিষয়ে নির্মাতারা এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।
প্রিয়াঙ্কা চোপড়া ও মহেশ বাবুর জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা।
Aminur / Aminur
কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিলো ইরানের আদালত
মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্পের এই নাটক
নেগেটিভ চরিত্রের খোঁজে
কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে নির্মাতাকে যা বলেছিলেন নাসিরুদ্দিন
শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’
চিত্রনায়িকা পপির মা আর নেই
নতুন লুকে সাই পল্লবী
হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন ইমরান
সাইবার পুলিশের দ্বারস্থ বিজয়-রাশমিকা
আবার এক পর্দায় কিংবদন্তি আবুল হায়াত ও ডলি জহুর
কী কারণে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান?
ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন মাহমুদা চৌধুরী—মেজবাউর রহমান সুমন