ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

কালকিনিতে সন্তানের সামনে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা


কামরুল আলম, ডাসার photo কামরুল আলম, ডাসার
প্রকাশিত: ৪-৯-২০২৫ দুপুর ১২:৩১

মাদারীপুরের কালকিনির এনায়েতনগর ইউনিয়নে চার বছরের সন্তানের সামনে নির্মমভাবে খুন হয়েছেন এক প্রবাসীর স্ত্রী পাখি বেগম (২৮)। বুধবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে উত্তর মাঝের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী পাখি বেগম রাতের খাবার খেয়ে শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ দুর্বৃত্তরা তার ঘরে ইটপাটকেল ছুড়ে শব্দ সৃষ্টি করলে তিনি দরজা খুলে বাইরে তাকান। সেই সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার সময় তার ছোট সন্তানটি সবকিছু চোখের সামনে দেখলেও মায়ের জীবন রক্ষা করতে পারেনি।

পরে শিশুর কান্না শুনে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেয়। বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের চাচি শাশুড়ি পলি বেগমকে আটক করেছে পুলিশ। তিনি একই গ্রামের শাহাদাত হাওলাদারের স্ত্রী।

নিহতের শাশুড়ি নাজমা বেগম অভিযোগ করে বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে তার পুত্রবধূকে হত্যা করা হয়েছে। খুনের রাতেই পলি বেগম নিজ বাড়িতে ঢোল বাজিয়ে গান-বাজনা চালিয়ে যায়, যাতে হত্যার শব্দ কেউ টের না পায়। পাশাপাশি তিনি পলির স্বামী শাহাদাত হাওলাদার ও বাবা ইউনুস সরদারকেও এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ করেন।

কালকিনি থানার ওসি সোহেল রানা বলেন, “খবর পাওয়ার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”

এমএসএম / এমএসএম

লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার