চট্টগ্রামে ১০ হাজার ইয়াবা উদ্ধার করেলেন ট্রাফিক সার্জেন্ট সামশুল আনোয়ার
চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট মোড় এলাকায় সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছেন ট্রফিক সার্জেন্ট মো. সামশুল আনোয়ার। পরে কন্ট্রোল রুমের সহায়তায় ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভূঁইয়ার উপস্থিতিতে এসআই মাহবুব রাব্বানি অপুর কাছে হস্তান্তর করা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে জানিয় ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, ট্রাফিক সার্জেন্ট সামশুল আনোয়ার দেওয়ানহাট মোড়ে ডিউটি করার সময় নাম্বারবিহীন একটি মোটরসাইকেলকে সিগন্যাল দিলে সে লাইসেন্স দিয়ে অন্যান্য কাগজপত্র আনার উছিলায় পালিয়ে যায়। তবে পাচারকারীর লাইসেন্স থেকে তার পরিচয় নিশ্চিত করা গেছে। সে মিরসরাই থানার মোবারকগোনা এলাকার মো. মহিউদ্দিনের ছেলে তার নাম মো. সামশুল হক।
এ ব্যপারে দায়িত্বরত সিএমপির ট্রাফিক পশ্চিম বিভাগের টিএসআই সামশুল আনোয়ার বলেন, আমি নিয়মিত ডিউটির অংশ হিসেবে মোটরসাইকেলটিতে নাম্বার না থাকায় সিগন্যাল দেই, কাগজপত্র দেখতে চাইলে লাইসেন্স দেখিয়ে আরো কাগজ আনতে গিয়ে আর ফিরে না আসায় গাড়িতে থাকা ব্যাগটি সংরক্ষণে নিয়ে চেক করে ভেতরে ইয়াবা ট্যাবলেট দেখতে পেয়ে কন্ট্রোল রুমে কল দিলে স্থানীয় ডবলমুরিং থানার ওসি ও এসআই মাহবুব ঘটনাস্থলে এলে ১০ হাজার ইয়াবাসহ ব্যাগটি তাদের কাছে হস্তান্তর করি।
এমএসএম / জামান
চৌগাছায় এইচএসসিতে অকৃতকার্য হয়ে কলেজছাত্রীর আত্মহত্যা
সুনামগঞ্জের আলোচিত নিষি*দ্ধ ছাত্রলীগ নেতা প্রিন্সকে স্ব- পরিবারে আটক করেছে পুলিশ
নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত: ঋণের চেক বিতরণ ও উদ্যোক্তা স্টল প্রদর্শনী
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত
মোরেলগঞ্জের বহরবুনিয়ায় জমে উঠেছে ইউপি নির্বাচনের আগাম প্রচার: দলীয় সমর্থনে মাঠে একাধিক প্রার্থী
যুব দিবসে উৎসবমুখর আয়োজন, ৩১ উদ্যোক্তার হাতে ১৫ লাখ টাকার ঋণ
তেঁতুলিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন
শরণখোলায় জাতীয় যুব দিবস পালিত: র্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ
পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী
হরিণাকুণ্ডুতে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত
কবিরহাটে মসজিদের ইমামের বেতন নিয়ে বিরোধে সাংবাদিককে মারধর ও প্রাণনাশের হুমকি
পটুয়াখালীতে বসতভিটা রক্ষায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাফনের কাপড় গায়ে অনশনে বীর মুক্তিযোদ্ধা