ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোট পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী হলেন যারা


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২১-৯-২০২১ দুপুর ১১:২৭

কুমিল্লার নাঙ্গলকোট পৌর নির্বাচন সোমবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৪ কাউন্সিলর প্রার্থী। নির্বাচনে বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হন সাবেক মেয়র আব্দুল মালেক।

৯ ওয়ার্ড ও ৩ সংরক্ষিত মহিলা ওয়ার্ডে বিজয়ী ও প্রতিদ্বন্ধী প্রার্থীরা হলেন ১নং ওয়ার্ডে টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে মোশারফ হোসেন ৫৫১ ভোট পেয়ে বিজয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী পানির বোতল প্রতিক মো. হানিফ ৪৫৭ ভোট। ২নং ওয়ার্ডে উটপাখি প্রতীক নিয়ে আক্তারুজ্জামান ৫১৬ ভোট পেয়ে বিজয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবলাইট প্রতিক আবুল খায়ের ৪৩০ ভোট। ৩নং ওয়ার্ডে পানির বোতল প্রতীক নিয়ে জহির উল্লাহ সুমন ১৫৬৮ ভোট পেয়ে বিজয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল ল্যাম্প প্রতীক রেজাউল হক রেজু ৬৪৭ ভোট। ৪নং ওয়ার্ডে পাঞ্জাবি প্রতীক নিয়ে শাখাওয়াত হোসেন সুমন ৪৩৯ ভোট পেয়ে বিজয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী পানির বোতল প্রতীক ইমরান হোসেন বাহার ৩৬২ ভোট।

৫নং ওয়ার্ডে পাঞ্জাবি প্রতীক নিয়ে শেখ রাসেল মজুমদার ১১৮৫ ভোট পেয়ে বিজয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী উটপাখি প্রতীক সেলিম জাহাঙ্গীর ৩৭৪ ভোট। ৬নং ওয়ার্ডে উটপাখি প্রতীক নিয়ে ছাদেক হোসেন ৮৭০ ভোট পেয়ে বিজয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী পাঞ্জাবি প্রতীক রুবেল হোসেন ৬৪১ ভোট। ৭নং ওয়ার্ডে উটপাখি প্রতীক নিয়ে জামাল হোসেন সোহাগ ৬৮৩ ভোট পেয়ে বিজয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী পানির বোতল প্রতীক মেজবাউল আলম ২৩৮ ভোট। ৮নং ওয়ার্ডে টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে শাহ খুরশিদ আলম মজুমদার ৪২১ ভোট পেয়ে বিজয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী পানির বোতল প্রতীক নিজাম উদ্দিন মজুমদার ৩৪২ ভোট। ৯নং ওয়ার্ডে পানির বোতল প্রতীক নিয়ে আবু জাফর ৫৫৫ ভোট পেয়ে বিজয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী পাঞ্জাবি প্রতীক মাঈন উদ্দিন ভূঁইয়া ৪৪৫ ভোট। 

সংরক্ষিত ১, ২, ৩নং ওয়ার্ডে আনারস প্রতীক সাবিনা ইয়াসমিন ৩০৪৯ ভোট পেয়ে বিজয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতিক সুফিয়া আক্তার ২১০৫ ভোট। সংরক্ষিত ৪, ৫, ৬নং ওয়ার্ডে টেলিফোন প্রতীক ফরিদা আক্তার ১০৮৩ ভোট পেয়ে বিজয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী জবা ফুল প্রতীক রহিমা খাতুন ৯৫১ ভোট। সংরক্ষিত ৭,৮, ৯নং ওয়ার্ডে চশমা প্রতীক আয়েশা বেগম ১৭১৪ ভোট পেয়ে বিজয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক সালেহা বেগম ১১৭৯ ভোট। 

হাছান মেমোরিয়াল ডিগ্রী কলেজ কেন্দ্রে ভোট দেন উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, থানা কমপ্লেক্স শিশু নিকেতন কেন্দ্রে ভোট দেন মেয়র আব্দুল মালেক, কেন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ভূমি আপিল বোর্ড সচিব আবু তালেব, দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেভোট দেন নরসিংদী শিল্পাঞ্চল সরকারি কলেজ অধ্যক্ষ রাশেদুজ্জামান, মডেল মহিলা কলেজ কেন্দ্রে ভোট দেন উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউছুফ, ধাতীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট অধ্যক্ষ সায়েম মাহবুব, কেন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন নাঙ্গলকোট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলাল। 

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান