ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

শান্ত মারিয়াম ইউনিভার্সিটির ডিজিপি স্পোর্টস ক্লাব ফুটবল টুর্নামেন্ট'২৫ চ্যাম্পিয়ন “স্যাডো রাইডারস”


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৪-৯-২০২৫ দুপুর ৩:২৭

গতকাল ৩ সেপ্টেম্বর ২০২৫ (বুধবার) শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র সরকার ও রাজনীতি বিভাগের আয়োজনে ছয়দিনব্যাপী “ডিজিপি স্পোর্টস ক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০২৫” শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে শেষ হয়েছে। আন্ত-ব্যাচের মোট ছয়টি দল—গোল গেটরস, সেভন্টিন আলট্রাস, ওল্ফ ডিজিপি-২০, স্যাডো রাইডারস, ব্যাচ-২২ ও ডমিনেটরস—এই প্রতিযোগিতায় অংশ নেয়।

বুধবার বিকেল ৩টায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় গ্যালারিতে উপচে পড়া ভিড়ের সামনে মাঠে নামে ২১তম ব্যাচের “স্যাডো রাইডারস” এবং ১২-১৬তম ব্যাচের “গোল গেটরস”। শুরু থেকে আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে খেলা। ম্যাচের একমাত্র নির্ণায়ক গোলটি করে স্যাডো রাইডারস জয় নিশ্চিত করে এবং ১-০ ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। গোল গেটরসকে হতে হয় রানার্সআপ। খেলাটির রেফারির দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার পরিচালক  মনিরুল ইসলাম।

ফাইনাল ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল তুমুল উত্তেজনা। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা পতাকা, ব্যানার ও স্লোগানে খেলোয়াড়দের অনুপ্রাণিত করেন। খেলোয়াড়দের প্রাণবন্ত খেলা এবং দর্শকদের উৎসাহ টুর্নামেন্টকে একটি উৎসবমুখর পরিবেশে রূপ দেয়।

খেলা শেষে ট্রফি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকার ও রাজনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. এম মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর মোস্তাফিজুল হক এবং বিশেষ অতিথি ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শাহ-ই আলম।এছাড়া অনুষ্ঠানে ডীন, রেজিস্ট্রার, প্রক্টর, স্টুডেন্ট ওয়েলফেয়ার ডাইরেক্টর, বিভাগীয় প্রধানবৃন্দ, শিক্ষক-কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের দলগত চেতনা, নেতৃত্বের গুণাবলি এবং মানসিক দৃঢ়তা গড়ে তোলে। নিয়মিত ক্রীড়া কার্যক্রম শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক।”

টুর্নামেন্ট সফলভাবে পরিচালনা করেন ক্লাব ইনচার্জ, সরকার ও রাজনীতি বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর আবু তালহা বিন রেদওয়ান। তিনি জানান, শিক্ষার্থীদের আগ্রহ এবং সহযোগিতার কারণে এ আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

এভাবেই ফুটবল টুর্নামেন্ট-২৫ কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং শিক্ষার্থীদের মিলনমেলা ও সুস্থ বিনোদনের একটি বড় উৎসবে পরিণত হয়।

এমএসএম / এমএসএম

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত

পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র‌্যালি

আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন

এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন