রায়গঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও
সিরাজগঞ্জের রায়গঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ন কবির।
বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত ধানগড়া ইউনিয়নের শৌলি সবলা গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের স্ত্রীর হাতে ৬ হাজার টাকার চেক ও দুই বান্ডিল ঢেউ টিন সহায়তা তুলে দেন।
এর আগে গত মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার শৌলি সবলা গ্রামের বাসিন্দা হাবিবুর রহমাননের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় গোয়াল ঘরে থাকা তিনটি গরু আগুনে পুড়ে মারা যায়। পাশাপাশি গোয়ালঘরসহ আসবাপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ঝলসে যায় হাবিবুরের বাম হাত।
হাবিবুর রহমান জানান, আগুন ধরার খবর পেয়ে বাহিরে আসতে আসতে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। এতে তার প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান।
ইউএনও মো. হুমায়ন কবির বলেন, “দুঃসময়ে মানুষকে সহায়তা করা আমাদের দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারটি যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসে, তার জন্য আমরা সব রকম সহযোগিতা করব।” ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকার মানুষ ইউএনও এর মানবিক সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এটিকে নতুন আশার আলো হিসেবে দেখছেন।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, প্রভাষক এম আব্দুল্লাহ সরকার, সাংবাদিক মো. গোলাম মুক্তাদির, বেগম নুরুন্নাহার তর্কবাগীশ অনার্স কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. বাইজিত হাসান বাছেদ প্রমুখ।
এমএসএম / এমএসএম
মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক
প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা
টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা