শ্রীপুরে আনন্দ-উচ্ছাসে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাজীপুরের শ্রীপুরে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহনে আনন্দ-উচ্ছাসে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র্যালী, আলোচনাসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ১১ টায় শ্রীপুর উপজেলা বিএনপি নেতৃবৃন্দের ব্যানারে এসব কর্মসূচী পালন করা হয়। বেলা সাড়ে ১১ টায় শ্রীপুর পৌরসভার টেংরা সড়কের মোড় থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে টেংরা মোড়ে এসে শেষ হয়।
গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা: শফিকুল ইসলামের সভাপতিত্বে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাষ্টার এবং শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ফরিদা জাহান স্বপ্না। কর্মসূচিতে উপজেলার ৮টি ইউনিয়ন এবং একটি পৌরসভা থেকে নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করে।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার
আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান
Link Copied