বিসিএসআইআর চট্টগ্রাম কল্যাণ পরিষদে নতুন নেতৃত্বে তাসলিমা-হাসিবুল
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), চট্টগ্রাম শাখার কর্মচারী কল্যাণ পরিষদ (ইউনিয়ন) ২০২৫-এর নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে তাসলিমা-হাসিবুল পরিষদ পূর্ণ প্যানেলে, ছাতা মার্কায় বিপুল ভোটে জয়লাভ করেছে। নির্বাচনে কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমে প্যানেলটি পরিষ্কারভাবে প্রমাণ করেছে যে কর্মীদের আস্থা ও বিশ্বাস নতুন নেতৃত্বের প্রতি দৃঢ়। নির্বাচিত প্রতিনিধিরা এর আগে থেকেই বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম এবং সচেতন নেতৃত্বের মাধ্যমে সংগঠনে একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। নবনির্বাচিত প্যানেলের মূল নেতৃবৃন্দের মধ্যে আছেন: সভাপতি তাসলিমা আক্তার, সহ-সভাপতি মো. আব্দুল খালেক, সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাতুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সুমাইয়া আহমেদ আশা, দপ্তর সম্পাদক আহমেদ নুর রনি, কোষাধ্যক্ষ মো. শফিউল আলম এবং সম্মানিত সদস্য হিসেবে আছাদুর রহমান (জুয়েল) ও বুলবুল বিন সহিদ। বিজয়ের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি তাসলিমা আক্তার বলেন, "এই বিজয় শুধু আমাদের নয়, এটি সকল সহকর্মীর সম্মিলিত জয়। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, কর্মচারীদের অধিকার, সুযোগ-সুবিধা ও কল্যাণের জন্য কাজ করব এবং আমরা তা অটলভাবে পালন করব।" সাধারণ সম্পাদক হাসিবুল আলম বলেন, "এই জয় আমাদের দায়িত্ব অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আমরা আগামী সময়গুলোতে কর্মচারীদের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাব।"
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়