ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ডাঙ্কি-সুলতানকে পেছনে ফেলে আয়ের শীর্ষে সাইয়ারা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-৯-২০২৫ দুপুর ৪:৫০

চলতি বছরের সবচেয়ে আলোচিত হিন্দি সিনেমা ‘সাইয়ারা’ মুক্তির সাত সপ্তাহ পর থিয়েটার থেকে বিদায় নিয়েছে। নবাগত তারকা আহান পাণ্ডে ও অনীত পাড্ডার এই ছবি বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে এবং একাধিক রেকর্ড ভেঙে দিয়েছে।

সিনেমাটি ৪৮ দিন ধরে হলে প্রদর্শিত হয়েছে, আর শুধু ভারতেই এর আয় দাঁড়িয়েছে ৩২৯.২৫ কোটি রুপি। এর মাধ্যমে 'সাইয়ারা' ভারতের ১৪তম সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমা হিসেবে নিজের জায়গা করে নিয়েছে। 

ছবিটি সালমান খানের ‘সুলতান’ (৩০০ কোটি), সঞ্জয় লীলা বনসালীর ‘পদ্মাবত’ (৩০২ কোটি) এবং কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ৩’ (২৬০ কোটি)-এর মত জনপ্রিয় সিনেমাগুলোকে পেছনে ফেলেছে।

আন্তর্জাতিক বাজারেও 'সাইয়ারা'র দাপট ছিল চোখে পড়ার মত। কোনো সুপারস্টার না থাকা সত্ত্বেও ছবিটি আয় করেছে ১৯.৫ মিলিয়ন ডলার, যা নিঃসন্দেহে একটি বড় সাফল্য। সব মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির মোট আয় ৫৭০ কোটি রুপি। এই বিশাল অঙ্কের আয়ের ফলে 'সাইয়ারা' এই বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমার তকমা পেয়েছে।

৫৭০ কোটি রুপি আয়ের কারণে 'সাইয়ারা' শাহরুখ খানের ‘ডাঙ্কি’ (৪৫৫ কোটি), সালমান খানের 'টাইগার জিন্দা হ্যায়' (৫৫৮ কোটি), রণবীর কাপুরের 'ব্রহ্মাস্ত্র' (৪৩১ কোটি), এবং সর্বকালের ব্লকবাস্টার 'থ্রি ইডিয়টস' (৪৬০ কোটি) ও 'চেন্নাই এক্সপ্রেস' (৪২২ কোটি)-এর মতো ছবিকে ছাড়িয়ে গেছে।

মোহিত সুরি পরিচালিত এবং ওয়াইআরএফ সিইও অক্ষয় বিধানী প্রযোজিত এই ছবিতে একজন মেজাজী গায়ক (আহান) এবং একজন গীতিকারের (অনীত) প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। ছবিতে আরও অভিনয় করেছেন রাজেশ কুমার, বরুণ বাদোলা, শাদ রান্ধাওয়া, গীতা আগ্রওয়াল শর্মা, আলম খান এবং শান গ্রোভার। ছবিটি সমালোচক ও দর্শক—উভয়ের কাছ থেকেই দারুণ প্রশংসা পেয়েছে।

এমএসএম / এমএসএম

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক

সিনেমা প্রযোজনা করতে গিয়ে বাড়ি বন্ধক, যেভাবে ঘুরে দাঁড়ান দিয়া মির্জা

মুক্তির আগেই ইতিহাস, গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলির ‘রাকা’

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

অভিনয় করতে চাই সুচরিতা

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক

চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ

প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক

দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক

প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’