ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মৃত্যুর আগে হবু বউমা আলিয়াকে নিয়ে কী বলেছিলেন ঋষি?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-৯-২০২৫ দুপুর ৪:৫০

প্রয়াত অভিনেতা ঋষি কাপুর। তিনি ভারতীয় চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যুর আগে হবু বউমা আলিয়া ভাটকে নিয়ে যে কথাগুলো বলেছিলেন, তা সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে। আলিয়া ভাটের জন্মদিনে তাকে স্মরণ করে সেই পুরনো স্মৃতি সামনে এনেছেন অনেকে।

কাপুর পরিবারের ঐতিহ্য মেনে চলচ্চিত্রে প্রবেশ করলেও, ঋষি কাপুর নিজের অভিনয় গুণে দর্শকদের হৃদয়ে এক বিশেষ জায়গা করে নিয়েছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি তার ছেলে রণবীর কাপুরের প্রেমের সম্পর্ক নিয়ে প্রায়শই কথা বলতেন। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে অনুযায়ী, ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীরের সম্পর্ক নীতু কাপুর মেনে নিতে পারেননি। তবে আলিয়া ভাটের ক্ষেত্রে চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। রণবীরের মা নীতু কাপুর আলিয়াকে মন থেকে স্বাগত জানিয়েছিলেন এবং ঋষি কাপুরও আলিয়ার অভিনয়ের মুগ্ধ ভক্ত ছিলেন।

২০১৮ সালে একটি সাক্ষাৎকারে ঋষি কাপুর ভারতীয় সিনেমার বর্তমান অবস্থা এবং তরুণ প্রজন্মের অভিনেতাদের নিয়ে কথা বলছিলেন। তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন অভিনেতা তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছেন। কোনো দ্বিধা ছাড়াই ঋষি কাপুর তখন আলিয়া ভাটের নাম নিয়েছিলেন। 

তিনি বলেন, ‘আলিয়া ভাটের মতো একজন অভিনেত্রীর প্রশংসা করতেই হয়, যিনি হাইওয়ে এবং রাজি-এর মতো চ্যালেঞ্জিং চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। এই অল্প বয়সে একটি পুরো চলচ্চিত্রকে নিজের কাঁধে বহন করা খুবই কঠিন এবং কেবল একজন দক্ষ অভিনেতাই এটি করতে পারেন। এছাড়াও, এই ধরণের চরিত্র পাওয়ার জন্যও একজনকে যথেষ্ট ভাগ্যবান হতে হবে। আলিয়া ভাগ্যবান এবং অবশ্যই তার প্রতিভাও আছে।’

আলিয়া ভাট এবং রণবীর কাপুরের প্রেম তখন সবেমাত্র শুরু হয়েছিল। প্রায় পাঁচ বছর প্রেম করার পর, ঋষি কাপুরের মৃত্যুর দুই বছর পর ২০২২ সালে এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

এমএসএম / এমএসএম

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার

‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী

শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’

হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি

নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন

২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!

শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়