রায়গঞ্জ প্রেসক্লাবে আল আরাফাহ গ্রুপের অনুদান প্রদান
সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের উন্নয়নের জন্য আল আরাফাহ গ্রুপের চেয়ারম্যান মুহা. নুরুল ইসলাম উজ্জ্বলের পক্ষ থেকে বৈদ্যুতিক পাখা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলার ধানগড়া বাসস্ট্যান্ড চত্বরে পিন্সিপাল এন্টারপ্রাইজ শো রুমে রায়গঞ্জ প্রেসক্লাব হল রুমের জন্য কনিকা নামে ৩টি বৈদ্যুতিক পাখা অনুদান হিসাবে প্রদান করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, রায়গঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মো. আবুল কামাল বিশ্বাস, সদস্য সচিব মো. আলী হায়দার আব্বাসী, সরকারি বেগম নুরুণনাহার তর্কবাগীশ অনার্স কলেজের প্রভাষক এম আব্দুল্লাহ সরকার, সলঙ্গা ডিগ্রি কলেজের প্রভাষক মো. আসাদুল আলম প্রমুখ।
মুহা. নুরুল ইসলাম উজ্জ্বল বলেন, সাংবাদিকেরা সমাজের বিবেক। কিন্তু কর্মজীবনে তাদেরকে নানাবিধ প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। বিশেষ করে উপজেলা পর্যায়ের প্রত্যান্ত অঞ্চলের সাংবাদিকদের নানা কষ্ট সহ্য করতে হয়। উন্নয়নের স্বার্থে আমাদের এসব সাংবাদিক ভাইদের কথাও ভাবতে হবে। আমাদের এক হয়ে কাজ করতে হবে।
এমএসএম / এমএসএম
মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক
প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা
টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা