ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ৪-৯-২০২৫ বিকাল ৫:৪৯

যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মহাজ্জেরপাড়া মো: আজিজুর রহমান (৩৫) এর বাড়ির পেছন থেকে পরিত্যাক্ত অবস্থায় মাটির নিচ থেকে একটি নাইন এম এম পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে অভয়নগর আর্মি ক্যাম্প ও অভয়নগর থানা পুলিশের একটি টিম। অভয়নগর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আকিবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সেনা সূএ জানায়, গোপন সংবাদের ভিওিতে বৃহস্পতিবার (৪সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তারা উপজেলার উড়োতলা  বারোয়াতলা নামক স্থানে রোমান জুট মিলের ১নং গোডাউনের পেছনে আজিজুর রহমান (৩৫) পিতা মৃত- খাজা মহিনউদ্দিন এর বাড়ির পেছনে মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করে । তবে এ বিষয়ে কারো কোন সম্পৃক্তা আছে কী না তা এখনো জানা যায়নি। এবং কোন আসামি গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অভয়নগর আর্মি ক্যাম্প সূএ আরো জানান, সকল কার্যক্রম শেষে অভয়নগর থানায় অস্ত্র হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে অভয়নগর থানার সাব ইন্সপেক্টর " গোলাম রসুল "সকালের সময়কে" জানান যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে একটি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে তবে কোন আসামি গ্রেফতার করা সম্ভব হয়নি পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান