সোনাগাজীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
ফেনীর সোনাগাজীতে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গোলাম মাওলা মানিক নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। আটককৃত মানিক চরচান্দিয়া গ্রামের ৫নং ওয়ার্ডের ফয়েজ আহমেদ এর ছেলে।
পুলিশ জানায়, মানিক এলজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। আজ সকালে ভুইয়ার হাট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দুইজন সহযোগী মাদক ব্যবসায়ী একই গ্রামের ৬ নং ওয়ার্ডের মৃত আবু তাহেরের ছেলে দুলাল হোসেন ওরফে বাটা দুলাল এবং মাইনকা মাঝির বাড়ির রুহুল আমিনের ছেলে আমির হোসেন মিস্টার পালিয়ে যেতে সক্ষম হয়।
উল্লেখ্য তারা সকলে উক্ত এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। মডেল থানার অফিসার ইনচার্জ বায়েজীদ আকনের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়।সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বায়েজিদ আকন জানান, গোপন সংবাদে জানতে পারি একদল মাদক ব্যবসায়ী ভূঞার হাট এলাকায় মাদক বেচাকেনা করতেছে খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মানিক কে গ্রেফতার করি। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। উপরোক্ত ধৃত ও পলাতক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক আসামী মানিককে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদ্বয়কে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
এমএসএম / এমএসএম
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট