পটুয়াখালীতে আমেরিকা প্রবাসী গৃহবধূকে গণধর্ষণ মামলার ৩ আসামি গ্রেফতার
পটুয়াখালীর কলাপাড়ায় আমেরিকা প্রবাসী এক গৃহবধূকে গণধর্ষণ ও ডাকাতির মামলার অন্যতম তিন আসামিকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলো কাওসার, আশীষ গাইন ও রিপন। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত একটি মোবাইল ফোনসেটও উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালী পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাউফল সার্কেলের এএসপি আরিফ মুহাম্মদ শাকুর জানান, গত ১৪ জুলাই গভীর রাতে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলীতে তরিকুল ইসলামের বাড়িতে এই চাঞ্চল্যকর ডাকাতি ও গণধর্ষণের ঘটনা ঘটে। ডাকাতদলের স্বীকারোক্তিমূলক জবানবন্দীর বরাত দিয়ে তিনি বলেন, ঘটনার দিন রাতে ৬-৭ জনের ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে বাড়ির সামনে একটি পরিত্যক্ত ভবনে অবস্থান নেয়। রাত দেড়টার দিকে তারা বাড়ির বেলকনির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাতদল প্রথমে তরিকুলের মা ও বোনকে বেঁধে ফেলে। এরপর তাদের বাচ্চাদের চিৎকারে তরিকুল বেরিয়ে এলে তাকেও বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি মোবাইল লুট করে। পরবর্তীতে গ্রেফতারকৃত কাওসার ও রিপনকে বাড়ির বাইরে পাহারায় রেখে আশীষ গাইনসহ অন্য ডাকাতরা তরিকুলের মার্কিন নাগরিক স্ত্রীকে একটি কক্ষে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পালিয়ে যাওয়ার সময় তারা ভুক্তভোগী পরিবারকে হুমকিও দেয়।
ঘটনার খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্তে অংশ নেন। এ ঘটনায় পরদিন থানায় মামলা দায়ের হলে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ প্রথমে কাওসারকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন শ্যামকুড় বর্ডার এলাকা থেকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার দারুসসালাম থানাধীন টেকনিক্যাল মোড়ের একটি বস্তি থেকে রিপনকে গ্রেফতার করা হয় এবং ডাকাতি করা মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। এরপর গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে কলাপাড়া পৌর এলাকা থেকে আশীষ গাইনকে গ্রেফতার করা হয়। গতকাল, ৪ সেপ্টেম্বর, গ্রেফতারকৃতদের ১৬৪ ধারায় জবানবন্দী শেষে বিকেলে পটুয়াখালী জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানানো হয়। এ সময় পটুয়াখালী ডিবি'র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম এবং কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত