লোহার খাঁচায় বন্দি পায়েরা সেতু
লোহার খাঁচায় বন্দি হচ্ছে দক্ষিণাঞ্চলের গর্ব পায়রা সেতু। এতে সেতুর নান্দনিক সৌন্দর্য হারাতে বসেছে। নিরাপত্তার নামে সেতুটির দুই পাশে উঁচু কংক্রিটের প্রাচীরের ওপর লাগানো হয়েছে লোহার গ্রিল, যা দর্শনার্থী ও স্থানীয়দের মধ্যে তৈরি করেছে হতাশা। অনেকের মতে, এটি এখন দেখতে ‘লোহার খাঁচায় বন্দি এক শিল্পকর্ম’-এর মতো।
পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী এলাকায় পায়রা নদীর ওপর নির্মিত এই সেতুটি ২০২১ সালের ২৪ অক্টোবর যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
চার লেনের এই স্থাপনাটি দ্রুতই হয়ে ওঠে একটি জনপ্রিয় পর্যটন স্পট। বিশেষ করে বিকেল ও ছুটির দিনে হাজারো মানুষ এখানে ভিড় জমায় নদীর দৃশ্য উপভোগ করতে এবং সেলফি তুলতে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সেতুটি চালু হওয়ার পর থেকে এখানে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। তা সত্ত্বেও সম্প্রতি সড়ক ও জনপথ বিভাগ ‘নিরাপত্তাজনিত কারণ’ দেখিয়ে সেতুর দুই পাশে লোহার গ্রিল বসানো শুরু করেছে। বরিশাল অংশের ৪৬৩ মিটার এরইমধ্যে এই গ্রিল বসানো হয়েছে।
এই সিদ্ধান্তকে ‘তড়িঘড়ি’ ও ‘অপর্যাপ্ত চিন্তাভাবনা’ হিসেবে দেখছেন অনেক স্থানীয় বাসিন্দা ও বিশেষজ্ঞ। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাব্বির হোসেন বলেন, "ডিজাইনের সঙ্গে মানানসই কোনো বিকল্প কাঠামো তৈরি করা যেত, যা সেতুর সৌন্দর্য অটুট রাখত।"
লেবুখালী পায়রা পয়েন্ট এর ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, গ্রিল বসানোর সরাসরি প্রভাব পড়েছে স্থানীয় অর্থনীতির ওপর। সেতুর দুই পাড়ে গড়ে ওঠা চা-নাস্তার দোকান, ফুচকা ও নারকেল পানির বিক্রেতারা ইতিমধ্যে বিক্রি কমে যাওয়ার কথা জানিয়েছেন। দর্শনার্থীরাও এখন আগের মতো বেশি সময় থাকছেন না।
কলেজছাত্রী সুমাইয়া আক্তার তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, "আগে মনে হতো আকাশের নিচে নদীর বুকের ওপর দাঁড়িয়ে আছি। এখন মনে হয় যেন কারাগারের ভেতর থেকে ছবি তুলছি।"
পটুয়াখালীর পুলিশ সুপার আনোয়ার জাহিদ নিরাপত্তার বিষয়টি স্বীকার করে বলেন, "তরুণদের কেউ কেউ ছবি তুলতে গিয়ে সেতুর মাঝ বরাবর চলে আসেন, এতে দুর্ঘটনার ঝুঁকি থাকে।" তবে তিনি এই সমস্যা সমাধানে সচেতনতাকেই বেশি গুরুত্ব দিয়েছেন।
জনপথ বিভাগ পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী জামিল হোসেন নিশ্চিত করেছেন যে নিরাপত্তার কথা বিবেচনা করেই গ্রিল বসানো হচ্ছে। তবে সেতুর অবশিষ্ট এক হাজার মিটার অংশে কবে নাগাদ গ্রিল বসানো হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
স্থানীয় বাসিন্দা মো: নাঈম হোসেন বলেন, "এটা শুধু একটা সেতু নয়, দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্ন। নিরাপত্তা যেমন দরকার, তেমনি সৌন্দর্যেরও মর্যাদা আছে।
এমএসএম / এমএসএম
সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ
সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন
ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি
১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা
নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা