পটুয়াখালীর জেলের জালে ৪৪ কেজির কোরাল, বিক্রি ৬৬ হাজার টাকায়
পটুয়াখালীর কুয়াকাটা মাছ বাজারে আবারও বড় আকারের কোরাল মাছের দেখা মিলেছে। শুক্রবার সকালে এক জেলের জালে ৪৪ কেজি ওজনের দুটি কোরাল ধরা পড়ে, যা ৬৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছ দুটির মধ্যে একটির ওজন ছিল ২৭ কেজি এবং অন্যটির ১৭ কেজি।
সুন্দরবন এলাকা থেকে মাছ দুটি সংগ্রহ করেন গাজী ফিশের স্বত্বাধিকারী মো. বশির গাজী। তিনি জানান, কুয়াকাটায় বড় মাছের চাহিদা বেশি থাকায় তিনি উপকূলীয় এলাকার জেলেদের কাছ থেকে মাছ সংগ্রহ করেন। এই দুটি মাছ ভালো দামে বিক্রি করতে তিনি ঢাকায় পাঠাচ্ছেন। মাছ দুটি বাজারে আনার পর তা দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়।
মাছগুলো প্রতি কেজি ১৫০০ টাকা হিসাবে নিলামে তোলা হয়েছিল। উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, কুয়াকাটার সদস্য সচিব আসাদুজ্জামান মিরাজ জানান, এটি বড় মাছের মৌসুম, তাই ইলিশ ও কোরালসহ সামুদ্রিক মাছের সরবরাহ রয়েছে। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এই বড় মাছ ধরা পড়া মূলত ইলিশ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞার সুফল। জেলেরা সঠিকভাবে নিষেধাজ্ঞা পালন করায় এখন তাদের জালে ভালো সংখ্যক মাছ ধরা পড়ছে। তিনি আশা প্রকাশ করেন যে আগামী দিনগুলোতে শুধু কোরাল নয়, ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছও প্রচুর পরিমাণে ধরা পড়বে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত