ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

‎গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো- মোস্তাফিজুর রহমান


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ৫-৯-২০২৫ বিকাল ৬:০

 বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র প্রাথমিক মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎র‍্যালিটি উপজেলার কালাবিবির দিঘির মোড় থেকে শুরু হয়ে টানেল মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎সমাবেশে মোস্তাফিজুর রহমান বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। ভবিষ্যতেও গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। বিএনপি’র নেতাকর্মীরা কখনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়নি, আগামীতেও হবে না। আমাদের একমাত্র লক্ষ্য খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীক ধানের শীষ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।

‎এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, বিএনপি নেতা জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এসএম ইমতিয়াজ করিম পিন্টু, উপজেলা যুবদল নেতা জিয়াউর রহমান, লোকমান, আলমগীর খান, শাহাবাস, মনির, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক গফুর, স্বেচ্ছাসেবক দলের নেতা হেলাল ও মিজান, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শেখ আব্দুল্লাহ, সাঈদুল, মুরাদুল ইসলাম, মিজানসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার