‘অভিনয় আমার প্রথম প্রেম’
ওপার বাংলার পরিচালক ও অভিনেত্রী রূপসা গুহ। ইতোমধ্যেই মুক্তি পেয়েছে রূপসার নতুন কাজ ‘হু আর ইউ ফিরোজ’। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ সিনেমা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
রূপসা ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘বহুদিন ধরেই ছবি বানানোর ইচ্ছে ছিল, বিভিন্ন কারণে হয়ে উঠছিল না। অবশেষে স্বপ্ন সফল হলো। তবে এখনও অনেক পথ বাকি।’
তার কথায়, ‘কারণ এই ছবির হল পাওয়া নিয়ে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। আমি জানি আমার ছবি কম হল পাবে। যারা ভালো ছবি দেখতে চান, তারা আমার ছবি ঠিকই খুঁজে নেবেন।’
রূপসার ভাষ্যে, ‘অভিনয় আমার প্রথম প্রেম। আমি আজও একজন অভিনেতা। কিন্তু আমার মনে হয় ইন্ডাস্ট্রি থেকে আমার যা পাওয়া উচিত ছিল, তা আমি পাইনি। আমায় নিয়ে সেভাবে এক্সপেরিমেন্ট করা হয়নি।’
দীর্ঘ লড়াইয়ের পর নিজের ছবি বড় পর্দায় দেখতে পেয়ে আপ্লুত রূপসা বলেন, ‘যারা ভালো ছবি দেখার জন্য অপেক্ষা করেন। তারা আমার উপর ভরসা রেখে একবার আমার বানানো এই গল্পটা দেখতে পারেন।’
এমএসএম / এমএসএম
নারী ফুটবলারদের অনুপ্রাণিত করার ক্ষেত্রে গানটি আদর্শ হতে পারে
‘নামে বিজ্ঞান আছে’ ভেবেই ঢাবির রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন মিথিলা
এমি অ্যাওয়ার্ড পেলেন যারা
‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ শেষ করে সার্জারি করাবো : অমি
‘কিং’ নিয়ে ধোঁয়াশা কাটালেন শাহরুখ, দিলেন নানা প্রশ্নের জবাব
গ্রামকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কে? জানা যাবে ‘বকুলপুর সিজন-৩’-এ
দুই কোটির সিনেমার ২০০ কোটি আয়, নেপথ্যে ‘ভক্তি’ এবং অন্য যেসব কারণ
তরুণ নির্মাতা সজীবের আকস্মিক মৃত্যু, কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে
দৃশ্য নিয়ে বিতর্ক-স্ট্যান্টবাজি, ‘আমরা ভাইরাল’ পর্দায় আসছে কবে?
কনসার্টে দর্শক সংখ্যায় টেইলর সুইফট-এড শিরানকে পেছনে ফেললেন দিলজিৎ
দেশে ফিরে বাঁধনের আক্ষেপ—আমার টিমও আমাকে বর্জন করেছে
সুযোগ পেলে মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর