ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ লক্ষাধিক টাকার মাদক ও জাল নোট জব্দ


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৬-৯-২০২৫ রাত ১১:২৮

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ৩৫ লক্ষাধিক টাকা মূল্যের ইয়াবা, গাঁজা, জাল নোট ও বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর, ২০২৫) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোর ৪টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী এবং পুলিশের একটি দল সদর থানাধীন পায়রাকুঞ্জ ফেরিঘাট সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সেখানে তল্লাশি চালিয়ে প্রায় ৩৫ লক্ষ ৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৭ হাজার ১৫ পিস ইয়াবা, ১১ হাজার ৮০০ টাকা মূল্যের ৩৯৬ গ্রাম গাঁজা, নগদ ৭৪ হাজার ৪২০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল নোট, ৯৫ হাজার ৩০০ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা, ৯টি মোবাইল ফোন এবং একটি সিম কার্ড জব্দ করা হয়। এছাড়াও মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। তবে, যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান যে, মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এমএসএম / এমএসএম

কেরানীগঞ্জের বামনশুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য

অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷

পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর

ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান

বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি

নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ

দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর

নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে

বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি

বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল