৭২ ঘণ্টার ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট শুরু
সড়ক পরিবহন আইন সংশোধনসহ ১৫ দফা দাবিতে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে সারাদেশের ন্যায় খুলনায় ৭২ ঘণ্টার ধর্মঘট পালন করছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। আগামী শুক্রবার ভোর পর্যন্ত চলবে এ ধর্মঘট।
গত ৮ সেপ্টেম্বর তেজগাঁও কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতারা মঙ্গলবার থেকে ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয়। সরকার যদি তাদের দাবি না মেনে নেয়, পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তারা। আজ ভোর থেকে কোনো পণ্য পরিবহন দূরপাল্লার উদ্দেশে যাত্রা করেনি। নগরীর বার্মাশীল রোড, জিরো পয়েন্ট, নূরনগর ও সাত নাম্বার ঘাট এলাকায় শতাধিক পণ্যবাহী গাড়ি রয়েছে। এ কারণে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানজটের সৃষ্টি হয়।
১৫ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ট্রাক ও কাভার্ডভ্যানের অগ্রিম আয়কর নেয়া যাবে না এবং এ পর্যন্ত নেয়া অগ্রিম আয়কর ফেরত দিতে হবে। ১০ বছর ধরে ট্রাক ও কাভার্ডভ্যান চালকদের লাইসেন্স দেয়া বন্ধ রয়েছে, অবলিম্বে তা চালু করতে হবে।
বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও খুলনা ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বিপ্লব জানান, আজ মঙ্গলবার থেকে ধর্মঘট শুরু হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ ধর্মঘট। সরকার মালিক শ্রমিকদের স্বার্থের কথা বিবেচনা না করে সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন করছে। তারা এর পুনঃবিবেচনার দাবিও জানিয়েছেন। সরকার যদি এ তিন দিনের মধ্যে না মেনে নেয় তাহলে খুলনা থেকে বৃহত্তর আন্দেলনের ডাক দেয়া হবে।
এমএসএম / জামান
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু