ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

বকশীগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ৮-১০-২০২৫ বিকাল ৭:৩১

জামালপুরের বকশীগঞ্জে গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শহিদুল্লাহ শেখ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত শহিদুল্লাহ শেখ বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আচ্চাকান্দি গ্রামের চাঁন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বাড়ির পাশে একটি আমগাছের ডাল কাটার জন্য গাছে ওঠেন শহিদুল্লাহ। এসময় পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শহিদুল্লাহর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Aminur / Aminur

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন