ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিএনপি সরকার গঠন করলে হিন্দু অধ্যুষিত এলাকায় ডিজিটাল মন্দির নির্মাণ করা হবে — খন্দকার নাসিরুল ইসলাম


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ৮-১০-২০২৫ বিকাল ৭:৪১

ফরিদপুরের মধুখালী উপজেলার কলাইকান্দা গ্রামে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের স্মরণে বাৎসরিক যুব মতুয়া ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  ৮ অক্টোবর বিকেল ৫টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়।
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, “তারেক রহমানের অঙ্গীকার— বিএনপি সরকার গঠন করলে হিন্দু অধ্যুষিত এলাকায় ডিজিটাল মন্দির নির্মাণ করা হবে। আপনারা নির্ভয়ে এদেশে থাকবেন, এ দেশ আপনাদের-আমাদের সবার। কাউকেই ভারত চলে যেতে হবে না।  তিনি আরও বলেন,“শেখ হাসিনা আপনাদের রেখে তার আত্মীয়স্বজন নিয়ে পালিয়ে গেছেন, আপনাদের কথা ভাবেননি। কিন্তু আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো।” অনুষ্ঠান শেষে খন্দকার নাসিরুল ইসলাম মতুয়া যুব উৎসবের সফল আয়োজনের জন্য ২৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন। তাঁর এই উদ্যোগে উপস্থিত ভক্ত ও সংগঠকরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
 অনুষ্ঠানটি পরিচালনা করেন নিশিকান্ত মণ্ডল এবং সভাপতিত্ব করেন শংকর মণ্ডল। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা ও আশপাশের জেলা থেকে আগত ২৫টি মতুয়া দল ব্যান্ড পার্টি বাজিয়ে বর্ণিল শোভাযাত্রা সহকারে অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
 প্রতি বছর বাংলা আশ্বিন মাসে কলাইকান্দা এলাকায় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের স্মরণে এই ধর্মীয় উৎসব পালিত হয়।
 অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম মোস্তফা বাকী,সদস্য সচিব মিহির কুমার বাবলু, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলিম মানিক, পৌর বিএনপি’র সদস্য সচিব কামরুজ্জামান মিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, কৃষক দলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিন সহ স্থানীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক মতুয়া ভক্তবৃন্দ।

Aminur / Aminur

কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন

সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত বহাল, রংপুর বিভাগে অতিভারী বৃষ্টি হবে

টানা বৃষ্টি-বন্যায় বান্দরবানে ক্ষতিগ্রস্ত কৃষিখাত, নষ্ট প্রায় ৩৬৮ হেক্টর কৃষিজমি

শাহজালাল (রহ.) মাজারে সিন্ডিকেট নিয়ে ভয়াবহ তথ্য দিলেন সাবেক ডিসি সারোয়ার আলম

কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী আমরা কীভাবে উদ্​যাপন করব

বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ

আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার

পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ

বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।

রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক

হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক

মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ