ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবার পেল ২৫ লাখ টাকা


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৮-১০-২০২৫ বিকাল ৭:২২

সড়ক দুর্ঘটনায় নিহত গাজীপুরের পাঁচজনের পরিবারের মধ্যে পাঁচ লাখ টাকা করে ২৫ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড। বুধবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে নিহতদের পরিবারের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক নাফিসা আরেফিন। এসময় উপস্থিত ছিলেন- বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক মাহফুজুর রহমান ও মোটরযান পরিদর্শক নাসিরুল আরেফিন। 
চেক পাওয়া পরিবারের নিহতরা হলেন- আবু বক্কর সিদ্দিক, বিজয় হোসেন, অহিদুল ইসলাম, সুমন হোসেন, মনিরা খাতুন। 
নিহত অহিদুলের স্ত্রী জোসনা খাতুন বলেন, “এক বছর আগে আমার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। দুইটি সন্তানকে মানুষ করার মতো অবস্থা আমার নেই। আজ পাঁচ লাখ টাকা পেলাম, এটা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। এই টাকা দিয়ে সন্তানদের মানুষ করব।” 
বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান বলেন, “বিআরটিএ ট্রাস্টি বোর্ড আজ গাজীপুরে পাঁচজনকে ২৫ লাখ টাকার চেক দিয়েছে। যদিও এই অর্থ মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, তবুও এটি নিহতদের পরিবারে কিছুটা সহায়তা হবে। গাজীপুর থেকে কিছুদিনের মধ্যেই আরো পৌনে ২ কোটি টাকার প্রণোদনা দেওয়া হবে।” 
বিআরটিএ সূত্রে জানা যায়, দুর্ঘটনা কবলিত হওয়ার ৩০ দিনের মধ্যে উপযুক্ত প্রমাণাদিসহ নির্ধারিত ফরমে নিহত কিংবা গুরুতর আহতদের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে ট্রাস্টিবোর্ড আবেদনটি যাছাই-বাছাই পূর্বক অর্থ সহযোগিতা মঞ্জুর করে।

Aminur / Aminur

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা