পিরোজপুরে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন
আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি,সাহসে লড়ি,দেশের কল্যাণে কাজ করি "এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি ঘিরে নানা কর্মসূচি হাতে নিয়েছে সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থা। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পিরোজপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপন জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে অংশগ্রহণ করে।দিবসটি উপলক্ষে আজ সকাল ১১ টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর পিরোজপুরের আয়োজনে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় শহীদ আব্দুর রাজ্জাক সাইফ-মিজান স্মৃতি সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আশরাফুল আলম খান ,জেলা প্রশাসক, পিরোজপুর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিকা আক্তার উপ- পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মহিলা বিষয়ক অধিদপ্তর, পিরোজপুর। সভায় সভাপতিত্ব করেন মোঃ আলাউদ্দীন ভুঞা জনী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পিরোজপুর। অনুষ্ঠানে বক্তারা বলেন কন্যা শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে একই সাথে পুত্র শিশু ও কন্যা শিশুকে সমানভাবে দেখতে হবে এবং সমাজে ছেলে মেয়েদের বৈষম্য দূর করতে হবে তাহলেই কন্যাশিশুরা নতুন স্বপ্ন দেখবে এবং দেশের কল্যাণে কাজ করবে। অনুষ্ঠানে কন্যাশিশুদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখে পিরোজপুর উদ্দীপন শিশু ও যুব ক্লাবের সদস্য পূজা সরকার। এলাকার মহিলা সংগঠন সমূহের মাঝে অনুদানের চেক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
Aminur / Aminur
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত