ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ঈশ্বরদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ৮-১০-২০২৫ বিকাল ৭:১৭

বুধবার সকালে ঈশ্বরদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ঈশ্বরদীতে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা  সমবায় কর্মকর্তা আকন্দ রাব্বি উল্লাহ্ মানিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান মমিন,উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান,উপজেলা প্র্থামিক শিক্ষা কর্মকর্তা  শাহিনা আক্তার,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা সুবীর কুমার পাল ,মৎস্য খামার ব্যবস্থাপক রেজাউল ইসলাম, আমন্ত্রিত শিশুর মা আঁখি আক্তার আয়শা ও শিক্ষাথী শিরিন আক্তারসহ অন্যরা। 
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান বলেন,কন্যাশিশু ও  ছেলে শিশুদের আলাদা করে দেখার সুযোগ নেই। প্রতিটি মায়ের দায়িত্ব শিশুদের এক নজরে আদর ভালবাসা দিয়ে সঠিক পথে পরিচালনা করা। যদিও আমাদের সমাজে ইফটিজিং,মাদক ও বাল্য বিবাহ সমস্যা রয়েছে। এসমস্যা বর্তমানে কিছুটা কমে গেলেও মায়েদের সার্বক্ষণিক সতর্ক থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। একইভাবে এই সমস্যার সমাধানে প্রশাসনের পাশাপাশি সমাজের দায়িত্বশীলদেরও এগিয়ে আসতে হবে।

Aminur / Aminur

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬