সিলেটে দুই বোনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
সিলেট নগরীর মজুমদারি এলাকার একটি বসতবাড়ি থেকে দুই বোনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে মজুমদারি এলাকার কোনাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে রানী বেগম (৩৩) এবং তার বোন ফাতেমা বেগমের (২৭) মৃতদেহ দুটি উদ্ধার করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা।
সিলেট সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতরা একই এলাকার কলিম উল্লাহর মেয়ে।
তিনি আরো বলেন, সকালে রানী ও ফাতেমার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে স্বজনরা ঘটনাটি জানান। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কয়েস লোদী বলেন, নিহত দুই বোনের মধ্যে রানী নবম শ্রেণী পর্যন্ত এবং ফাতেমা মাস্টার্স পর্যন্ত পড়ালেখা করেছেন। তাদের মধ্যে প্রায় সময় পারিবারিক কলহ, ঝগড়া হতো। সে কারণে আত্মহত্যা করেছেন কি-না, তা খতিয়ে দেখছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই বোন আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মৃতদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন